ক্রিকেট

ভারতকে ‘পরীক্ষায়’ ফেলবে টাইগার স্পিনাররা

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ক্রিকেটার অনুশীলন মাঠে আলোচনা করছেন, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে আফগানিস্তানের সঙ্গে জয় পেয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে ভারত। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে কাজটা ঠিকঠাক করতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে টিম টাইগার্স। এমনকি টিম ইন্ডিয়ার ব্যাটারদের পরীক্ষা ফেলতে পারেন রিশাদ-সাকিব-মেহেদীরা, বলছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। তবে এই ম্যাচে বাংলাদেশের স্পিনাররা বিশেষ সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন রাঠোর।

‘দল হিসেবে বাংলাদেশ ভালো। তাদের অনেক বোলার আছে যারা স্পিন বোলিং করতে পারে। বিশেষ করে এমন কন্ডিশনে তারা খুব ভালো। এমন কন্ডিশন দল হিসেবে তাদের জন্য উপযোগী।’

‘আমার মনে হচ্ছে, উইকেট স্পিনারদের কিছুটা সহায়তা করবে। তাদের দলে ভালো স্পিন বোলার আছে, ব্যাটারদের পরীক্ষায় ফেলার মতো। তবে আমি মনে করি, ক্রিকেটের এই সংস্করণে প্রতিটি দলই শক্তিশালী।’

বিষয়:অ্যান্টিগা টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ২৪ ভারত২৪ রিশাদ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…