চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শুরুই হয়নি, ভারতের সেমি-ভেন্যু ঠিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালেন্ডারের পাতার হিসাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো ১৫ দিন বাকি। চার গ্রুপে ভাগ হয়ে ২০ দলের আসরের সূচি আগেই চূড়ান্ত হয়েছে। গ্রুপপর্ব পেরিয়ে আটটি দল সুপার এইটে খেলবে। সেখান থেকে চার দল সেমিফাইনালে যাবে। কারা হবে সেমিফাইনালিস্ট, তা নিয়ে চলছে বিশ্লেষণ। তবে সেমিফাইনাল নিয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটতে চলেছে। শেষ চারে উঠতে পারলে ভারতের জন্য নির্ধারিত হয়ে আছে দিনক্ষণ ও ভেন্যু।

গায়ানার প্রোভিডেন্সে ২৭ জুন গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। আইসিসির টুর্নামেন্টের জন্য প্লেইং কন্ডিশন অনুযায়ী টিম ইন্ডিয়া সেমিতে উঠলে এই ম্যাচটি খেলবে।

ভারতের জন্য দ্বিতীয় সেমিফাইনাল নির্ধারণ করে দেয়ার মূল কারণ সম্পূর্ণ বাণিজ্যিক। ত্রিনিদাদের তারউবাতে প্রথম সেমিফাইনালটি শুরু হবে ২৬ জুন, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে। ভারতের সময় তখন দাঁড়াবে ২৭ জুন, সকাল ৬টা। গায়ানার সেমিফাইনালটি শুরু হবে স্থানীয় সময় ২৭ জুন, সকাল ১০টা ৩০ মিনিটে। ভারতে তখন ঘড়ির কাটায় বাজবে রাত ৮টা ৩০ মিনিট, যা টিভি দর্শক টানার জন্য বেশ উপযুক্ত।

Banglabid

দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে থাকবে না। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। অতিরিক্ত সময় যোগের কারণ টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান রয়েছে। তাই রিজার্ভ ডে’র জন্য সময় বরাদ্দ রাখা সম্ভব নয়। অবিরাম বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে, সেই সংশয়টা তাই থেকেই যাচ্ছে।

প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য বরাদ্দকৃত ১৯০ মিনিটের পরিবর্তে রিজার্ভ দিন রয়েছে। আবহাওয়াজনিত কারণে খেলায় বিঘ্ন ঘটলে তা শেষের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

সাধারণ নিয়মে টি-টুয়েন্টি ফরম্যাটে ফলাফল বের করতে দুই দলকে কমপক্ষে ৫ ওভার ব্যাটিং করতে হয়। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের নিয়মে আনা হয়েছে ভিন্নতা। এই তিন খেলায় দুই দলকে অন্তত ১০ ওভার ব্যাটিং করতে হবে। অস্ট্রেলিয়ায় ২০২২ সালে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপেও এই নিয়ম প্রযোজ্য ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতভেন্যুলিড স্পোর্টসসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT