চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বৃষ্টির হানা, দুই উইকেট নেই ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাধা হয়ে দাঁড়িয়েছে গায়ানার আবহাওয়া। কয়েকদফা বৃষ্টির বাধা কাটিয়ে খেলা শুরু হলেও বেশিদূর গড়ায়নি। ফের বেরসিক বৃষ্টির হানায় ৮ ওভারে থেমে গেছে মাঠের লড়াই।

ফাইনালে ওঠার মহারণে ভারত-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে বৃষ্টি হানা দিয়েছিল। টস গড়াতে দেরি হয় কিছুটা। পরে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে খেলা গড়ায় মাঠে। ৮ ওভার পর মুষলধারে বৃষ্টি নামে। বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি নামার আগে ২ উইকেটে ৬৫ রান তুলেছে ভারত। ব্যর্থ হয়ে ফিরে গেছেন বিরাট কোহলি ও রিশভ পান্ট। সূর্যকুমার যাদবকে সঙ্গী করে সংগ্রহ বাড়াচ্ছেন রোহিত শর্মা।

ছয়টি চারে ২৬ বলে ৩৭ রান করেছেন রোহিত। ৭ বলে ১৩ রানে তাকে সঙ্গ দিচ্ছেন সূর্যকুমার। কোহলি ৯ বলে ৯ রানে এবং পান্ট ৬ বলে ৪ রান করে ফিরে যান।

গায়ানা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি নামে সেখানে। টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও পরে আরও কয়েকদফা ঝরে। পরে খেলা গড়ায় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ,  খেলায় ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্টের জন্য কোনো ওভার কমানো হবে না। নিয়ম অনুযায়ী ১ ঘণ্টা ১৫ মিনিট সময় নষ্ট হলেও ওভার কমানো হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড২৪গায়ানাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রোহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি-ফার্স্টপোস্ট

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

জুন ৩, ২০২৬

বর্তমানে বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে: খলিলুর রহমান

জুন ৩, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ৩, ২০২৬

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT