চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাডম্যানের প্রতিবেশির সঙ্গে এক বিকেল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:১৮ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাডিলেড থেকে: কেনসিংটন পার্কের ২ হোল্ডেন স্ট্রিট। ডন ব্র্যাডম্যানের বাড়ি। কিছুটা দূর থেকে লাল দালানটা চোখে পড়তেই বুঝে গেলাম চলে এসেছি গন্তব্যে। বাড়ির বাইরে একদমই চাকচিক্য নেই। শুনশান নীরবতা। প্রধান ফটকে তালা ঝুলতে দেখে হতাশই হতে হলো। রাস্তায় দাঁড়িয়েই ছবি তুলছিলাম আমরা। অপর দিকের বাড়ি থেকে এগিয়ে এলেন এক কিশোরী। নাম অলিভিয়া।

আমাদের দলবদ্ধ ছবি তুলে দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়ালেন নিজ থেকেই। এসেই বললেন, আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি।

টি-টুয়েন্টি বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে এসেছি জেনে খুব খুশি হলেন। পরিচয় পর্ব শেষে জানালেন, ‘আমার বয়স কেবল ১৭, ব্র্যাডম্যানকে আমি দেখিনি। আমার জন্মের আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেছে। তবে আমি তার গল্প শুনেছি। বিখ্যাত একজন মানুষ। আমার বাবা তোমাদের বলতে পারবেন ডনের ব্যাপারে।’

দৌড়ে রাস্তা পার হয়ে বাড়িতে ঢুকে গেলেন। মিনিট দুয়েকের মধ্যে বাবাকে নিয়ে এলেন। ভদ্রলোক হাসতে হাসতে আমাদের কাছে এলেন। জানালেন তার নাম নয়েল।

তারও যে খুব ভালো স্মৃতি আছে ব্র্যাডম্যানের সঙ্গে এমনটা না। ব্র্যাডম্যানের সঙ্গে একবারই সাক্ষাত হয়েছিল, তাও খুব ছোটবেলায়। নয়েলের বাবা অ্যাডিলেড ওভালে ক্যাটারিং ব্যবসা শুরু করেছেন তখন। প্রায়ই ব্র্যাডম্যানের খেলা থাকত এই স্টেডিয়ামে।

একদিন বাবার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন নয়েল। পরে ব্র্যাডম্যানকে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেন, এই দেখো, আমার ছেলে।

Reneta

ব্র্যাডম্যান কী বলেছিলেন সেটিও মনে নেই নয়েলের। ক্রিকেট পাগল না হওয়ায় তখন বুঝতে পারেননি কত বড় একজনের সঙ্গে পরিচয় হয়েছে তার। স্মৃতিচারণ করতে গিয়ে নয়েল অবশ্য গর্ববোধ করছিলেন। ব্র্যাডম্যানকে যখন ‘ক্রিকেটের গড বললাম তখন তিনি বললেন, ‘না, তার চেয়েও বেশি কিছু।’

‘ব্র্যাডম্যানের সঙ্গে মাঠে সাক্ষাতের ওই ঘটনার মাহাত্ম্য তখন বুঝতে পারিনি। এজন্য এখনো আফসোস হয়।’ ব্র্যাডম্যানের প্রতিবেশি হতে পেরে গর্ববোধ করেন নয়েল এবং তার মেয়ে অলিভিয়া।

নয়েল জানালেন ব্র্যাডম্যানের একমাত্র ছেলে জন ব্র্যাডম্যান থাকেন ছয় বাড়ি পরই। তবে মানুষের সঙ্গে খুব কম মেশেন।

জনও ক্রিকেট খেলতেন ছোটবেলায়। পোলিও হওয়ার পর বেশি দূর আগাতে পারেননি। বিশ্বজুড়ে বাবার যে সুখ্যাতি সেটির সঙ্গে নিজেকে মেলাতে পারেননি।
হতাশা থেকে নিজের নামও বদলে ফেলতে চেয়েছিলেন ব্র্যাডম্যানের ছেলে। আড়ালে থাকতেই পছন্দ করেন। মাঝে মাঝে আসেন এই বাড়িতে। যদিও এটি এখন শহরের ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত একটি স্থান।

ব্র্যাডম্যানের বাড়ির পাশেই একটি স্কুল। সন্ধ্যা নামার আগে গেটে তালা লক করছিলেন এক নারী। বয়স পঞ্চাশের বেশি হবে। তিনি জানেন ব্র্যাডম্যান সম্পর্কে তবে কখনো দেখেননি। খ্যাতির কথা স্থানীয়রা কেবল শুনেছেনই। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি এই বাড়িতেই মৃত্যুবরণ করেন ডন ব্র্যাডম্যান। সেটিই শুধু মনে করতে পারেন প্রতিবেশীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডিলেডএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০টি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ব্র্যাডম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT