চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঞ্জাবকে বিদায় করে টিকে রইল বেঙ্গালুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ পূর্বাহ্ণ ১০, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাট চালানো, দুই খেলোয়াড় মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরাট কোহলির উড়ন্ত সূচনায় আড়াইশোর কাছাকাছি সংগ্রহ গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসের সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়ে বল হাতে দাপট দেখিয়েছেন মোহাম্মদ সিরাজ ও লোকি ফার্গুসন। ৬০ রানের বড় জয়ে পাঞ্জাবকে আসর থেকে বিদায় করে শেষ চারের আশা জিইয়ে রেখেছে ফ্যাফ ডু প্লেসিসের দল।

ধর্মশালায় টসে জিতে বেঙ্গালুরুকে আগে ব্যাটে পাঠায় পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৪১ রানের সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। জবাবে নেমে ১৭ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব।

১২ ম্যাচে পাঁচ জয়ে কোহলিদের অবস্থান টেবিলের সাতে। শেষ চারের যাত্রা কঠিন হলেও কাগজে কলমে টিকে রয়েছে দলটি। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে পাঞ্জাব।

বেঙ্গালুরুর হয়ে ৪৭ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ছিল ৭টি চার ও ৬টি ছক্কার মার। তিন চার ও ছয় ছক্কায় ২৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন রজত পাতিদার। পাঁচ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪৬ রান করেন ক্যামেরুন গ্রিন। দিনেশ কার্তিক ৭ বলে ১৮ রান করেন।

পাঞ্জাবের হয়ে হার্শাল প্যাটেল তিনটি এবং বিদ্যুৎ কাভেরাপ্পা দুটি উইকেট নেন।

রানতাড়ায় নেমে ২৭ বলে ৬১ রান করেন রাইলি রুশো। তার ইনিংসে ছিল ৯টি চার ও তিনটি ছক্কার মার। চারটি চার ও দুই ছক্কায় ১৯ বলে ৩৭ রান করেন শশাঙ্ক সিং। ১৬ বলে ২৭ রান করেন জনি বেয়ারস্টো। স্যাম কারেন ১৬ বলে ২২ রান করেন। বাকিদের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

Reneta

বেঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ তিনটি উইকেট নেন। স্বপ্নীল সিং, লোকি ফার্গুসন ও কারাণ শর্মা দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪কোহলিপাঞ্জাববেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT