চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনি বিভ্রান্তি ও বিতর্ক নিয়ে ব্রিসবেনে বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:০২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সিডনি থেকে: ঐতিহাসিক ভেন্যুতে ম্যাচ। খেলতে পারার রোমাঞ্চ নিয়েই কাটতে পারত সময়। হতে পারত মাঠের নানা দিক নিয়ে গল্প! কিন্তু ম্যাচের যে ফল, তা কেড়ে নিয়েছে সব আনন্দ। হতাশার চোরাস্রোত যে দলের মাঝেও বইছে, সেটি আফিফ-মিরাজদের চোখ-মুখ দেখেই বোঝা গেল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মিডিয়া সেন্টারের পাশ থেকেই হোটেলে ফেরার বাসে উঠতে হয় ক্রিকেটারদের। সেখানে দেখা গেল হতাশার রাজ্যে নিমজ্জিত মুখগুলো বাসে উঠছেন। টিম ম্যানেজমেন্টের যারা অংশ, তাদেরও একই অবস্থা। চোখেমুখে তাদেরও জিজ্ঞাসা; কেন পারছে না ক্রিকেটাররা।

খানিক পরই ভারতের ম্যাচ থাকায় গ্যালারি ভরে উঠেছে দর্শকে। একই ভেন্যুতে দুটি ম্যাচ থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে সাংবাদিকদেরও। লাইভ দিতে স্টেডিয়ামের বাইরে যেতে পারছিলেন না কেউ। কোহলি-রোহিতদের ইনডোর অনুশীলনে যাওয়া-আসার রাস্তায় হাজারো ভারতীয়। দায়িত্বরত কর্মীরা নিরাপত্তা দেয়াল করে দেয়ায় অনেকেরই ফিরে আসতে হয় প্রেসবক্সে।

Banglabid

ভারতের ম্যাচ থাকায় ড্রেসিংরুম দ্রুত ছাড়ার একটি ব্যাপারও ছিল। পরে বাসে উঠে চালকের জন্য অপেক্ষায় আরও কিছুটা সময় কাটে।

সাকিব জানতেন, সিডনিতে দর্শক হবে প্রচুর। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন সেটি। হোবার্ট থেকে সিডনি এসে রাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

সেখান থেকেই হয়ত জেনেছেন এই ম্যাচ ঘিরে কত রোমাঞ্চ সবার। অভিযোগ আছে ওই অনুষ্ঠানে সাকিব ও তাসকিন যোগ দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়েই। অন্য সময় হলে হয়ত প্রটোকল ভাঙার দায়ে শাস্তির মুখে পড়তেন তারা। বিশ্বকাপ চলছে বলে পার পেয়েও যেতে পারেন।

Reneta

আবার একদম ছাড় যে পাচ্ছেন তা না। বিষয়টি বিসিবির দায়িত্বশীল কর্তাদের কানে গেছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সিডনিতে এসেছেন। রোববার ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ম্যাচ দেখবেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হলে নিশ্চিত করেই বলা যায় আসবে প্রসঙ্গটি। আপাতত এ বিষয়ে কথা বলতে রাজি নন দল সংশ্লিষ্ট কেউ।

হোবার্টে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে লড়াই করতে হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশের এবার জিম্বাবুয়ে পরীক্ষা। প্রোটিয়াদের কাছে ১০৪ রানে হারের পর আত্মবিশ্বাসে ঝাঁকুনিই লাগার কথা টাইগারদের। বাংলাদেশ দল যেখান থেকে বিশ্বকাপ অভিযান (প্রস্তুতি ম্যাচ) শুরু করেছিল, সেই ব্রিসবেনে ফিরে যাবে স্থানীয় সময় শুক্রবার দুপুরে, সিডনির অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি সাউথ আফ্রিকাসাকিবসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT