ক্রিকেট

রিভিউ নিয়েছিলেন সাকিব, তবে…

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান পিচিং করছেন, বাইরে লেগে বল ছুঁই. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান পিচিং করছেন, মাঠে ক্রিকেট খেলা চলমান, বাংলাদেশি ক্রিকেটাররা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিডনি থেকে: ২০৫ রান তাড়া করে জয়ের বিশ্বাস দলের মধ্যে না ছড়ালেও সাকিব আল হাসান দেখতে চেয়েছিলেন লড়াই। প্রথম ২ ওভারে তেমন কিছুর ইঙ্গিতও মিলেছিল। পরে ব্যাটিং ধসে অসহায়ত্ব নিয়ে মাঠ ছেড়েছে দল। সাউথ আফ্রিকা জিতেছে ১০৪ রানের ব্যবধানে। টি-টুয়েন্টিতে এটি সবচেয়ে বড় ব্যবধানে হার বাংলাদেশের।

লিটনের ৩৪ রানের ইনিংস আর সৌম্যর ৬ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই স্কোরকার্ডে। আসা-যাওয়ার মিছিলে সাকিবও (১) ফেরেন দ্রুত। এলবিডব্লিউ কলে রিভিউ নিলে বেঁচে যেতেন বাংলাদেশ অধিনায়ক।

সংবাদ সম্মেলনে জানালেন, মাঠে রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলে ফেলেন, ‘রিভিউটার ক্ষেত্রে যেটি হয়েছিল আমি প্রায় নিয়েই নিয়েছিলাম, পরে অবশ্য সেটি বাতিল করেছি। অবশ্যই এটা হতাশার ব্যাপারই। কেননা আমি নিতে গিয়েও…! নিয়ে ফেলেও সিদ্ধান্ত বদল করেছি। যখন দেখেছি ‘পিচড আউটসাইড লেগ’ তখন তো অবশ্যই হতাশ ছিলাম।’

বিষয়:টি-টুয়েন্টি বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ টি-টুয়েন্টি সাউথ আফ্রিকা রিভিউ সাকিব সিডনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…