ক্রিকেট

১৭ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, খেলার প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে থেমেছে বৃষ্টি। খেলা শুরুর অপেক্ষাও ফুরাচ্ছে। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি শুরু হবে বিকেল ৩টা ৪০ মিনিটে। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হচ্ছে ম্যাচ। দুই দলের ইনিংস থেকে কাটা যাচ্ছে তিনটি করে ওভার।

১৭ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং বেছে নেয় আয়ারল্যান্ড। দুপুর দেড়টায় টসপর্ব শেষ হতেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় বৃষ্টি। জাগে ম্যাচ নিয়ে শঙ্কা।

বৃষ্টি থামলে ১৯ ওভারে খেলার প্রস্তুতি নেয়া হয়। আবারও বৃষ্টি শুরু হওয়ায় আরও আধাঘণ্টা দেরিতে শুরু হচ্ছে ম্যাচ।

ক্রেইগ ইয়াংয়ের জায়গায় আয়ারল্যান্ড দলে খেলছেন পেস বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড। সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, আসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
বিষয়:চট্টগ্রাম টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ-আয়ারল্যান্ড সাকিব আল হাসান স্টার্লিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…