চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্শদ্বীপ-পান্ডিয়াকে সামলে পাকিস্তানের লড়াকু পুঁজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যর্থ ছিল উদ্বোধনী জুটি, শান মাসুদ-ইফতেখার আহমেদ বাদে পাকিস্তানের মিডল-লোয়ার অর্ডারের প্রায় সবাই ধুঁকেছে। হাই-ভোল্টেজ ম্যাচে বাবর আজমের পাকিস্তান জমা করতে পারেনি বড় সংগ্রহ। বল হাতে দ্যুতি ছড়িয়ে জয়ের লক্ষ্যটা দেড়শ ওপাশেই রেখেছেন আর্শদ্বীপ সিং-হার্দিক পান্ডিয়া।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মর্যাদার লড়াইয়ে ব্যাটিংয়ে খাবি খেয়েছেন পাকিস্তানিরা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাসুদ-ইফতেখাররা থেমেছেন ১৫৯ রানে। গত বিশ্বকাপে হেরে যাওয়া ভারতের মূলপর্বে জয়ে শুরু করতে দরকার ১৬০ রান।

রোববার ভারতের বোলাররা ছিলের পুরো ছন্দে। পাকিস্তানের লম্বা ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন ভারতের চার পেসারই। আর্শদ্বীপ ও হার্দিক ফিরিয়েছেন তিনজন করে ব্যাটারকে।

বিশাল মাঠে ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাকে ফিরেছেন অধিনায়ক বাবর। বাবরের পর বিশ্বের এক নম্বর টি-টুয়েন্টি ব্যাটার রিজওয়ানকেও ফিরিয়েছেন আর্শদ্বীপ। দলীয় ১৫ রানে দুই ব্যাটিং স্তম্ভকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

চাপ আরও বাড়িয়ে দেন ভূবেনশ্বর কুমার-মোহাম্মদ সামি। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন দুজনে। ধীরগতির ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি গড়েন শান মাসুদ ও ইফতেখার আহমেদ।

৩৪ বলে ২ চার ও ৪ ছক্কায় পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনেন ইফতেখার। পরে দ্রুত উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে পাকিস্তান। মিডলে ব্যর্থ হন শাদাব খান, হায়দার আলী ও মোহাম্মদ নেওয়াজ। আবারও ব্যর্থ হয়েছেন আসিফ আলী।

Reneta

নবম উইকেটে পাকিস্তানকে দ্রুতগতিতে ৩০ রানের জুটি এনে দেন শাহিন আফ্রিদি ও মাসুদ। ৮ বলে একটি করে চার-ছক্কায় ১৬ রানের ক্যামিও খেলেছেন পেসার আফ্রিদি। তিনে নেমে শেষ বল পর্যন্ত উইকেটে থেকে পাকিস্তানকে ১৬০ রানের সংগ্রহ এনে দিয়েছেন মাসুদ। ৪২ বলে ৫ চারে সাজিয়েছেন ৫২ রানের ইনিংস।

রোমাঞ্চকর ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়েছেন পাকিস্তানের চার পেসার। ৪ ওভারে ২২ রান খরচায় আফ্রিদিকে ফিরিয়েছেন ভূবনেশ্বর। ফিফটি করা ইফতেখারকে এলবির ফাঁদে ফিরিয়েছেন শামি। ৪ ওভারে যথাক্রমে ৩০ ও ৩২ রান দিয়ে তিনটি করে উইকেট নিয়েছেন হার্দিক ও আর্শদ্বীপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতবারবমেলবোর্নহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT