বিয়ের প্রলোভন ও পারিবারিক সংকটের অজুহাতে এক মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকারও বেশি আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। অভিযুক্ত তরুণী প্রবাসীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পর বিয়ে না করে গোপনে অন্য একজনকে বিয়ে করে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসীর এই অর্থ দিয়ে তরুণী ও তার স্বামী বর্তমানে বিলাসবহুল জীবনযাপন করছে। পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসীর পরিবারকে হুমকি দেওয়া হয়। অভিযোগ উঠেছে, এই প্রতারণার পেছনে তরুণীর মা ও বোনসহ পুরো পরিবার জড়িত। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।







