ক্রিকেট

জিম্বাবুয়েকে দম ফেলতে দিচ্ছেন না তাসকিন-মোস্তাফিজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচের সময় আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দেয়া ১৫১ রানের লক্ষ্যে নেমে হাঁসফাঁস করছে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছে। তাসকিন-মোস্তাফিজের তোপে জয়ের আশা বুনেছে টিম টাইগার্স।

রোববার ব্রিসবেনের গ্যাবায় টি-টুয়েন্টি বিশ্বকাপে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ৪ উইকেটে ৪৬ রান তুলেছে জিম্বাবুয়ে।

প্রথম ওভারেই ৪ রান করা ওয়েসলি মাধেভেরের উইকেট নেন তাসকিন আহমেদ। ডিপ থার্ডম্যানে ক্যাচ নেন মোস্তাফিজুর রহমান।

পরের ওভারে ক্রেইগ আরভিনের উইকেট তোলেন তাসকিন। ৮ রান করে জিম্বাবুয়ে অধিনায়ক সোহানের গ্লাভসে ধরা পড়েন।

মোস্তাফিজ ষষ্ঠ ওভারে এসে জোড়া আঘাত হানে। মিল্টন শুম্বা ৮ রান করে মিডঅফে সাকিবের হাতে ধরা পড়েন। দুই বল পরে ইনফর্ম সিকান্দার রাজা রানের খাতা না খুলেই স্কয়ার লেগে আফিফের তালুবন্দি হন। জিম্বাবুয়ে ৩৫ রানে হারায় চতুর্থ উইকেট।

এর আগে নাজমুল হোসেন শান্তর ৭১ রান ও আফিফ হোসেনের ২৯ রানের ইনিংসে টসে জিতে নেমে ৭ উইকেটে ১৫০ রান জমায় বাংলাদেশ।

বিষয়:আফিফ গ্যাবা টি-টুয়েন্টি জিম্বাবুয়ে টি-টুয়েন্টি বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ তাসকিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…