ক্রিকেট

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে রাজিথা-বান্দারা

শ্রীলঙ্কার ক্রিকেটার রাজিথা-বান্দারা বিশ্বকাপ দলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটাররা বিশ্বকাপ দলে নির্বাচিত হওয়ার জন্য উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা। বাম পায়ে কাফ মাসলের চোটে পড়ায় বিশ্বকাপ থেকে দুশমন্থ চামিরা ছিটকে যাওয়ায় রাজিথা তার স্থলাভিষিক্ত হয়েছেন।

একইসঙ্গে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় লঙ্কার হয়ে বিশ্বমঞ্চে খেলতে পারবেন না ব্যাটার ধানুস্কা গুনাথিলাকা। তার পরিবর্তে দলে ঢুকেছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ায় অবস্থান করা আশেন বান্দারা।

বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করলেও দ্রুততম সময়ের মধ্যে রাজিথা অস্ট্রেলিয়া উড়াল দেবেন।

সংযুক্ত আরব আমিরাত দলেও এসেছে একটি পরিবর্তন। বাম পা ভেঙে যাওয়ায় জাওয়ার ফরিদের বিশ্বকাপে অংশগ্রহণ শেষ হয়ে গেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ায় থাকা ফাহাদ নাওয়াজ।

বিষয়:আইসিসি গুনাথিলাকা চামিরা টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ টি-টুয়েন্টি শ্রীলঙ্কা ফাহাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…