ক্রিকেট

এবার বিশ্বকাপ শেষ শ্রীলঙ্কার চামিরার

শ্রীলঙ্কার ক্রিকেটার মাঠে ব্যাটিং করছেন, বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটার মাঠে ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাফ মাসলের চোটে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার দুশমন্থ চামিরা।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৫ রানে ৩ উইকেট নিয়ে চামিরা দারুণ ছন্দে ছিলেন। ম্যাচের মাঝেই চোটে পড়েন। নিজের চতুর্থ ওভারের শেষ বলটি না করেই মাঠ ছাড়েন।

পরে জানা গেল বাম পায়ে গ্রেড টু টিয়ার চোট ধরা পড়েছে চামিরার। তাতে বিশ্বকাপ মিশনই শেষ হয়ে গেল। পরিবর্তে কে দলে আসবেন শ্রীলঙ্কা এখনও সেটি জানায়নি।

এর আগে নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ঊরুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।

দুই পেসার হারানোয় কাসুন রাজিথা, আসিথা ফের্নান্দো, মাথিশা পাথিরানাকে রিজার্ভ স্কোয়াডে আনা হতে পারে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বাদ পড়লে তাদের আর অস্ট্রেলিয়ার বিমানে ওঠার দরকার পড়বে না।

প্রথম রাউন্ডে দুই ম্যাচে একটি জিতে সুপার টুয়েলভে যাওয়া নিয়ে নানা হিসাবের মধ্যে আছে লঙ্কান দল।

বিষয়:আইসিসি চামিরা টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ টি-টুয়েন্টি শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…