ক্রিকেট

৬০ হাজার রান হয়ে গেল টি-টুয়েন্টি বিশ্বকাপের

বাংলাদেশি ক্রিকেটাররা ম্যাচে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশি ক্রিকেটাররা ম্যাচের মধ্যে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, মাঠে খেলা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৫ বছরের পথ পরিক্রমায় অনেক ইতিহাসের সাক্ষী হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ব্যাটারদের রান উৎসবের জন্য জনপ্রিয়তা পাওয়া ২০ ওভারের ক্রিকেটের বিশ্বমঞ্চে পথচলা ২০০৭ সালে। প্রতিটি বলের হিসাব পরিসংখ্যানের পাতায় রয়েছে লিপিবদ্ধ। ব্যাটার-বোলারদের রেকর্ড ভাঙা-গড়ার মাঝে বিশ্বকাপও পা দিয়েছে দারুণ এক মাইলফলকে।

২০২২ সালের ১৯ অক্টোবর, দিনটিতে ক্রিকেটে অসাধারণ এক ঘটনা ঘটে গেল। টি-টুয়েন্টি বিশ্বকাপ এদিন গড়ে ফেলেছে ৬০ হাজার রানের মাইলফলক।

বুধবার বিশ্বকাপের অষ্টম আসরের প্রথম রাউন্ডে বি-গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। স্কটিশদের ১৭৭ রানের লক্ষ্য তাড়া করছিল আইরিশরা। সাফিয়ান শরীফের করা পঞ্চম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান আয়ারল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার লোরকান টাকার। যার মধ্য দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখে ফেলে ৬০ হাজার রানের মুখ।

২০০৭ এর উদ্বোধনী আসরের প্রথম খেলায় মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক সাউথ আফ্রিকা। শন পোলকের করা ম্যাচের প্রথম বলেই চার মেরে টি-টুয়েন্টিতে রান উৎসবের শুরু করেছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। সঙ্গে শুরু হয়েছিল বিশ্বকাপের রানপাহাড়ের যাত্রা।

বিষয়:আইসিসি টি-টুয়েন্টি আয়ারল্যান্ড টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ টি-টুয়েন্টি স্কটল্যান্ড হোবার্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…