চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়ন্ত সূচনাকে চূড়ান্ত রূপ দিতে পারল না আইরিশরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

উড়ন্ত সূচনা ইনিংসের মাঝামাঝি পর্যন্ত টেনে নিয়েছিল আয়ারল্যান্ড। শেষদিকের ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য সেটির চূড়ান্ত রূপ আসেনি, মেলেনি আরও বড় সংগ্রহ। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৯.৪ ওভারে তারা ১৫৭ রান তুলে গুটিয়ে গেছে।

একপর্যায়ে আয়ারল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ১০৩ রান। সেখান থেকে আর মাত্র ৫৪ রান যোগ করতেই ৯ উইকেট হারিয়েছে দলটি।

বুধবার মেলবোর্নে গ্রুপ-১ এর খেলায় টসের পর দুদলের খেলোয়াড়রাই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মাঠে নেমেছিল। বৃষ্টির কারণে সেটি ৬ মিনিট পিছিয়ে যায়। পরে আবারও নামে বৃষ্টি। দীর্ঘ সময় স্থায়ী না হওয়ায় ১৮ মিনিট পর ফের খেলা শুরু হয়।

টসে হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড স্টোকসের করা প্রথম ওভারে তোলে ৩ রান। পরে বল হাতে নেন ক্রিস ওকস। প্রথম বলেই চার মারেন পল স্টার্লিং। তৃতীয় বলে ৩ রান নেন। তখন আবারও বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। ১.৩ ওভারে আইরিশদের স্কোর ছিল বিনা উইকেটে ১১ রান।

২১ মিনিট পর আবারও ব্যাট-বলের লড়াইয়ের দেখা মেলে। আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকলেও স্টার্লিং ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে এক চার ও এক ছক্কায় ১৪ রান করে যান।

মার্ক উডের ১৫০ কি.মি. গতির বল তুলে মারেন আইরিশ ওপেনার। থার্ডম্যানে থাকা স্যাম কারেন ক্যাচ নেন, ভাঙে ২১ রানের ওপেনিং জুটি। উডের পরের বলে এক রান নেন লোরকান টাকার। এ বলের গতি ছিল ১৫১ কি.মি।

Reneta

আকাশে মেঘের ঘনঘটার মাঝে দ্রুত রান তুলতে তৎপর ছিল আয়ারল্যান্ড। বাইশ গজে মারমুখী ছিলেন টাকার। ৫.২ ওভারে দলীয় স্কোর ৫০ পেরিয়ে যায়। ৬ ওভারের পাওয়ার প্লে শেষে স্কোর ছিল ১ উইকেটে ৫৯ রান।

শুরুতে খোলসবন্দি থাকা অ্যান্ডি ব্যালবির্নে ব্যাট হাতে পরে চড়াও হন। তাতে ১০ ওভারে আইরিশরা ১ উইকেটে ৯২ রানে পৌঁছে যায়।

সাবলীল খেলতে থাকা টাকার দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন। আদিল রশিদের বলে সোজা ব্যাটে ড্রাইভ করেছিলেন ব্যালবির্নে। ঝাঁপিয়ে পড়ে বল ধরতে যান আদিল। বল তার হাতে লেগে ষ্ট্যাম্পে আঘাত করে। ক্রিজের বাইরে বের হয়ে আসায় ২৭ বলে ৩ চার ও এক ছক্কায় ৩৪ রান করে টাকার ফিরে যান। ভেঙে যায় ৮২ রানের দারুণ জুটি।

খানিক পরই রানের খাতা না খুলে উডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হ্যারি টেক্টর। দলের হাল ধরে রেখে ফিফটি তুলে নেন ব্যালবির্নে। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে ডিপ স্কয়ার লেগে অ্যালেক্স হেলসের হাতে ধরা পড়েন।

পরের বলে জর্জ ডকরেলকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান লিভিংস্টোন। যদিও সেটি প্রতিহত করেন গ্যারেথ ডেল্যানি।

কার্টিস ক্যাম্ফের ১১ বলে ৩ চারে ১৭ রান করে উডের তৃতীয় শিকার হন। পরে চলতে থাকে আইরিশ ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। ইংল্যান্ডের বোলারদের কামব্যাকে স্কোর ১৫৭ রানে আটকে যায়।

ইংলিশদের পক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন মার্ক উড। লিয়াম লিভিংস্টোন ৩ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন। স্যাম কারেন ২টি ও বেন স্টোকস নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি আয়ারল্যান্ডটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২মেলবোর্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT