চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাটিংটা আমরা অনেক বেশি খারাপ করেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সিডনি থেকে: বোলিং ইনিংসের মতো ব্যাটিংয়েও শুরুটা হয়েছিল দুর্দান্ত। তারপর কেবল হতাশার স্রোত। যা বাংলাদেশকে বইয়ে নিয়ে গেছে ১০৪ রানের বিশাল হারের দরজায়।

সাউথ আফ্রিকার ২০৫ রান তাড়া করে জয়ের বিশ্বাস দলের মাঝে ‘সম্ভবত ছিল না’ বলেছেন সাকিব আল হাসান। তবে টাইগার অধিনায়ক আশা করেছিলেন লড়াই করবে দল।

সেটি না হওয়ায় খুবই হতাশ সাকিব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘হারলে খারাপ লাগবে এটা তো স্বাভাবিক। আর বড় ব্যবধানে হারলে তো আরও। তবে ভুলে গেলে চলবে না তিন দিন পরই আমাদের জন্য আরেকটি ম্যাচ (প্রতিপক্ষ জিম্বাবুয়ে)। যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওই ম্যাচের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। হয়ত কিছু পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। অন্য জায়গায় খেলা, কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেব করে পরিকল্পনা করতে হবে।’

‘হ্যাঁ, হতাশা যে এখানে (সিডনি) একটা প্রত্যাশার ব্যাপার ছিল, পারফরম্যান্সের ব্যাপার ছিল যেটি আমরা করতে পারিনি। বোলিং এবং ব্যাটিং ইনিংসের শুরুটা আমরা যেভাবে করেছি, ওই মোমেন্টাম ধরে রাখতে পারিনি। যেটা হতাশাজনক বলে আমরা মনে করি।’

‘ব্যাটিংটা আমরা অনেকবেশি খারাপ করেছি। এর থেকে আমরা ভালো টিম। প্রথম দুই ওভারে যখন কোনো উইকেট না হারিয়ে ২৭ রান, তখন প্রত্যাশা করবেন যে এখান থেকে ক্যারি করবে। না জিতলেও ভালো ব্যাটিং ডিসপ্লে শো করবে, সেটি হয়নি, যেটি খুব হতাশার।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি সাউথ আফ্রিকাব্যাটিংসাকিবসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

পারিবারিক টানাপোড়েনের গল্পে ঈদে ‘ওয়ারিশ’!

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT