প্রথম ওভারেই উইকেট তুললেন আগের ম্যাচের সেরা তাসকিন আহমেদ। টেম্বা বাভুমাকে ফেরান টাইগার পেসার। ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন সাউথ আফ্রিকার অধিনায়ক। বাংলাদেশ ভালো শুরু পায়। সেই শেষ! পরে আক্রমণাত্মক হয়ে উঠেছেন কুইন্টন ডি কক ও রাইলি রুশো। এরমাঝে হানা দিয়েছে বৃষ্টিও।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নামা প্রোটিয়ারা বৃষ্টিতে খেলা বন্ধের আগ পর্যন্ত ৫.৩ ওভারে ১ উইকেটে ৬০ রান তুলেছে। ডি কক ১২ বলে ৩ চার ও এক ছক্কায় ২১ ও রুশো ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ রানে ক্রিজে আছেন।
টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে শুরু সাউথ আফ্রিকা।








