চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির আত্মিক উন্নয়নে ভূমিকা রাখুন: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,  জাতিগত উন্নয়নের জন্য শুধু বস্তুগত উন্নতিই যথেষ্ট নয়, প্রয়োজন আত্মিক উন্নয়ন। আর এক্ষেত্রে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রেখে জাতিকে এগিয়ে নিতে পারে।

গণমাধ্যম শুধু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভই নয়, গণমাধ্যম রাষ্ট্রের, সমাজের দর্পণ হিসেবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন,‘মানুষের মনন তৈরির ক্ষেত্রে, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করা, সঠিক তথ্য দেওয়া এবং নতুন প্রজন্মকে তৈরি করে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে।’

সম্প্রচারমন্ত্রী বুধবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে দেশ টিভির নতুন লোগো উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অতিথিদের সাথে নিয়ে দেশ টিভির নতুন লোগো উন্মোচন করেন তিনি।

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তার হাত ধরেই দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয় উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গণমাধ্যম বান্ধব, সমালোচনাকে সমাদৃত করে। আমরা মনে করি, জাতিগত উন্নয়নের জন্য শুধু বস্তুগত উন্নতিই যথেষ্ট নয়, প্রয়োজন আত্মিক উন্নয়ন। আর এ ক্ষেত্রে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রেখে জাতিকে এগিয়ে নিতে পারে।’
দেশ টিভি তাদের ১৩ বছরের পথচলায় বাঙালি সংস্কৃতিকে লালন ও সমাজের দর্পণ হিসেবে কাজ করার চেষ্টা করেছে উল্লেখ করে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে মহাসচিব দীপ আজাদ প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ভাষার ক্ষেত্রে ভাষাসংগ্রামী আহমদ রফিক, সঙ্গীতে আইয়ুব বাচ্চু, শিক্ষায় অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, চিকিৎসায় অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, সাংবাদিকতায় মিজানুর রহমান খান (মরণোত্তর), সংস্কৃতিতে সুবীর নন্দী (মরণোত্তর), খেলাধুলায় মারিয়া মান্ডা ও জিঙ্গেল কুইন সুমনা হককে সম্মাননা জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীলোগো উন্মোচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT