চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা ম্যাচের কয়েকঘণ্টা আগে করোনা পজিটিভ জাম্পা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপ ম্যাচের কয়েকঘণ্টা আগে অজি দল পেয়েছে একাদশের গুরুত্বপূর্ণ সদস্যের এ সংবাদটি।

স্বাগতিক দলের একজন মুখপাত্র জাম্পার কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে জানিয়েছেন। তার শরীরে মৃদু উপসর্গ রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ। জাম্পার এ ম্যাচে খেলা নিয়ে সংশয় থাকছে। একাদশে থাকলে তাকে আলাদাভাবে মাঠে নামতে হবে। অন্য খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের সঙ্গে সংস্পর্শে আসা যাবে না। জাম্পা যদি না খেলেন, তাহলে একাদশে ঠাই পেতে পারেন অ্যাশটন অ্যাগার।

গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে করোনা আক্রান্ত হওয়ার পরও খেলেছিলেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল। আইসিসির নতুন নিয়মে কোভিড আক্রান্ত হলেও খেলার বিধান রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ান সরকার মাসের শুরুতে করোনা আক্রান্তদের বাধ্যতামূলক আইসোলেশনে থাকার নিয়মটি বাতিল করেছে। গত বছর সংযুক্ত আরব আমিরাতে কঠোর বায়োবাবল মেনে যে টি-টুয়েন্টি বিশ্বকাপ হয়েছিল, অস্ট্রেলিয়ায় সেটি অনেকটাই শিথিল।

ট্যাগ: আইসিসিকরোনাকরোনাভাইরাসজাম্পাটি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ছেলের হাতে মা খুন

পরবর্তী

ঢাকায় ১২ দিন, কলকাতায় ফিরে যা বললেন কবীর সুমন

পরবর্তী
বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী বা বক্তা মঞ্চে দাঁড়িয়ে হাসিমুখে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ১২ দিন, কলকাতায় ফিরে যা বললেন কবীর সুমন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে একজন নারী কাঁদছেন, শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে ১২ জনের মৃত্যু

সর্বশেষ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT