চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারদাঙ্গা লুকে এ কোন সাইমন? চমকে গেল সবাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
গেম থ্রিলার সিনেমার পোস্টার, ড্রামা ও অ্যাকশন থিম, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়া লুকে সাইমন সাদিক

চারপাশ ধূসর, তাস উড়ছে, পোড় খাওয়া চেহারায় সিগারেট ধরাচ্ছেন এক যুবক। তার মুখ ভর্তি দাড়ি, চোখে সানগ্লাস, দুহাত ভরা হরেক রকম ব্রেসলেটে। পুরো লুকটি এমন মারদাঙ্গা! প্রথম দর্শনে চেনার উপায় নেই কে তিনি! চোখ কপালে তুলে দেখে স্পষ্ট বোঝা গেল তিনি সাইমন সাদিক।

বিজয় দিবস উপলক্ষে শনিবার অন্তর্জালে প্রকাশিত হয় সাইমন অভিনীত ছবি ‘শেষ বাজি’ ফার্স্টলুক পোস্টার। আর সেখানেই ‘পোড়ামন’খ্যাত এই নায়ককে এমন লুকে চমকে গেল সবাই। যা অন্তর্জালে আসার পর নজর কাড়ছে নেটিজনদের। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

পরিচালক মেহেদি হাসান নির্মাণ করেছেন ‘শেষ বাজি’, যা গত ৩০ অক্টোবর চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। প্রকাশিত ফার্স্টলুকে গল্পের কিছুটা আভাস পাওয়া যায়, মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার গল্প উঠে এসেছে ‘শেষ বাজি’তে।

Banglabid

সাইমন বলেন, জাতীয় নির্বাচনে ঠিক ১২দিন পর অর্থাৎ ১৯ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘শেষ বাজি’। হতে পারে এটাই বছরের প্রথম ছবি। গতানুগতিক প্রেমের গল্পের বাইরে উল্লেখ করে সাইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ছবিটি দেখলে নায়ক নয় আমাকে অভিনেতা মনে হবে।

সাইমনের কথা, ছবিজুড়ে প্রেমের সংলাপ নেই, তিনটি গান থাকলেও রোম্যান্টিকের কিছু নেই। যা আছে পুরোটাই গল্পের ডিম্যান্ড এবং সিচুয়েশনাল গান। ট্রেলার এলে অনেকে গল্প আন্দাজ করতে পারবে কিন্তু সিনেমা হলে দেখলে অন্য এক গল্পের মুখোমুখি হবে। কাজটি নিয়ে আমি কনফিডেন্ট।

‘শেষ বাজি’ প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল, কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। সাইমন ছাড়াও অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রলিড বিনোদনসাইমন সাদিকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT