বিনোদন

ভাঙছে সিলভেস্টার স্ট্যালনের ২৫ বছরের সংসার

সিলভেস্টার স্ট্যালন ও তার স্ত্রী একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলভেস্টার স্ট্যালন ও তার স্ত্রী একসঙ্গে উপস্থিত, তাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তন নিয়ে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের ঘর ভাঙতে চলেছে। এবার এই গুঞ্জনের সত্যতা পাওয়া গেল। জানা গেছে, বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন অভিনেতার স্ত্রী।

শুক্রবার ফ্লোরিডার এক আদালতে সিলভেস্টার স্ট্যালনের স্ত্রী ফ্লাভিন বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন। ‘পিপল’-এ দেয়া এক বিবৃতিতে ফ্লাভিন বলেছেন, ‘আমি আমার পরিবারকে ভালোবাসি। আমরা বন্ধুত্বপূর্ণভাবে এবং গোপনীয়তা বজায় রেখে ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করছি।’

সিলভেস্টার স্ট্যালনের হাতে স্ত্রীর চেহারা ট্যাটু করা ছিল। সম্প্রতি সেই ট্যাটু ঢেকে রাখতে দেখা যায় অভিনেতাকে। এরপর থেকেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

১৯৯৭ সালে প্রেম করে বিয়ে করেন  সিলভেস্টার স্ট্যালন এবং ফ্লাভিন। এই দম্পতির তিন মেয়ে আছে।

বিষয়:সিলভেস্টার স্ট্যালন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…