নির্বাচনী মাঠ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। নেই ইসলামী আন্দোলনের প্রার্থীও। এসব কারণে অনেকটাই কমে গেছে সিলেট সিটির নির্বাচনী উত্তাপ। তবে জাতীয় পার্টি পুরোদমে মাঠে থাকলেও তার ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন দলটির প্রার্থী।






