চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে খেলাটা বিরাট সুযোগ: ডাচ কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের সঙ্গে খেলায় ডাচ কোচের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টুয়েন্টিতেও রান করতে পারেননি নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলারদের সামনে ভালোভাবে দাঁড়াতেই পারেনি। তিন ম্যাচের প্রথম দুটিতেই সিরিজ হেরেছে সফরকারী দল। হারলেও বাংলাদেশের মতো র‍্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে থাকা দলের সঙ্গে খেলতে পারাটা বিরাট সুযোগ ডাচদের, বলছেন দলটির সহকারী কোচ রায়ান ফন নিকার্ক।

সোমবার সিলেটে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ব্যাটে নেমে ১৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১০৩ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে তানজিদ তামিমের ৩৯ বলের ফিফটিতে ৯ উইকেটের বড় জয় তোলে বাংলাদেশ। সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় টিম টাইগার্স।

হারের পর নিকার্ক বলেছেন, ‘আমরা দল নিয়ে গর্বিত। বাংলাদেশের মতো শীর্ষ দশের একটি দলের বিপক্ষে খেলাটা একটা বিরাট সুযোগ। আমরা ক্রিকেটের দেশ হিসেবে এখানেই থাকতে চাই, বিশ্বের সেরা সাদা বলের দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই সেই দৃষ্টিকোণ থেকে, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা মাঠে নামব এবং একটি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেব।’

‘সাদা বলের ক্রিকেটে অনেক দলই একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশ ব্যাটিংয়ে যে ধারাবাহিকতা দেখাচ্ছে, তা তাদের ভালো অবস্থানে রাখবে। যদি কিছু তরুণ ব্যাটাররা দায়িত্ব নিতে পারে, যেমনটা তারা এই সিরিজে করেছে, মনে করি এশিয়া কাপে তাদের ভালো সুযোগ থাকবে।’

লাল-সবুজের বোলারদের নিয়ে ডাচ কোচ বলেছেন, ‘বাংলাদেশের বোলিং লাইনআপে খুব ভালো বৈচিত্র্য রয়েছে, যেমন বাঁহাতি ও ডানহাতি বোলিংয়ের অপশন। তাদের তাসকিন আছে যে ১৩৫-এর বেশি গতিতে বল করে। তারপর ফিজ আছে যে তার সব বৈচিত্র্য নিয়ে আসে। তাদের মেহেদী আছে, যার অফস্পিন নতুন বলে খুবই মূল্যবান এবং সে ইনিংসের যেকোনো সময় বল করতে পারে। সুতরাং যখন তাদের আক্রমণের বৈচিত্র্য দেখবেন, আমার মনে হয় তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজতাসকিননেদারল্যান্ডসবাংলাদেশরায়ানলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT