আইস্ক্রিন

‘চ্যানেল আইয়ের কাছে ওটিটি প্লাটফর্ম ছিল সময়ের দাবি’

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদকের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ সাংবাদিক চ্যানেল আই অনলাইন এর জন্য সাক্ষাৎকার নিচ্ছেন, পটভূমিতে বিভিন্ন সংবাদ ও বিনোদন সম্পর্কিত পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের চেয়ে বেশি কন্টেন্ট আর কেউ তৈরী করে না। তাদের কাছে আইস্ক্রিন এর মতো ওটিটি প্লাটফর্ম সময়ের দাবি ছিলো।’

এমনটাই মনে করেন ‘তাকদীর’ ও ‘কারাগার’ খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলের বর্ণিল গ্র্যান্ড বলরুমে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’ এর গালা ইভিনিং শুরুর আগে নিজের প্রত্যাশা ও অনুভূতির কথা জানান এই নির্মাতা।

তিনি বলেন,‘বাংলাদেশের বিগেস্ট কন্টেন্ট ক্রিয়েটর প্রতিষ্ঠান হচ্ছে ইমপ্রেস লি.। তারা যখন ওটিটিতে আসছে, আমরা সবাই এটাকে ইকিবাচকভাবে গ্রহণ করছি। আমার ক্যারিয়ার শুরুর প্রথম দিকে কাজ করেছি ইমপ্রেসের ছবি ‘ইতি তোমারই ঢাকা’য়। এটা দিয়েই আমার শুরু। আশা করি আইস্ক্রিন ওটিটিতে দারুণ কিছু যোগ করবে।

এসময় আইস্ক্রিনের জন্য কন্টেন্ট নির্মাণের জন্য কিছু ভেবেছেন কিনা জানতে চাইলে এই নির্মাতা বলেন, অবশ্যই আমি কাজ করতে আগ্রহী। প্লাটফর্মের চেয়ে আমার কাছে বেশি জরুরী, কোলাবরেশনটা ঠিকভাবে হচ্ছে কিনা- সেই জায়গা থেকে বলবো, ইমপ্রেসের সাথে যেহেতু কাজের অভিজ্ঞতা আছে আইস্ক্রিনের সাথে কেন নয়!

বিষয়:আইস্ক্রিন আইস্ক্রিন টেক্সট আইস্ক্রিন সেমি ওয়েব সিরিজ কারাগার তাকদীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…