চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় একসঙ্গে পাওয়া যাবে সৈয়দ আবুল হোসেনের সব বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A

প্রয়াত লেখক, শিক্ষা-উদ্যোক্তা, সমাজসেবক, ব্যবসায়ী এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের লেখা ৩০টি গ্রন্থ এবার একুশে বইমেলায় একত্রে পাওয়া যাবে।

মেলায় এই উদ্যোগ নিয়েছে সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন। এই বইগুলোর পরিবেশক মাতৃভাষা প্রকাশক। একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পাড়ে অবস্থিত ১২৩, ১২৪, ১২৫ নং স্টলে বইগুলো পাওয়া যাবে।

সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দ আবুল হোসেন ছিলেন একজন মননশীল ও প্রগতিশীল লেখক। সমসাময়িক ও অনুপ্রেরণাদায়ক চিন্তাভাবনা তার লেখনিতে প্রতিভাত হয়েছে। তিনি দেশের রাজনীতি তথা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে যেমন লিখেছেন, তেমনি দেশের অর্থনীতির চিত্র তাঁর লেখায় অগ্রাধিকার পেয়েছে। দেশের সর্বস্তরের জনগণকে ইতিবাচক চিন্তা-ভাবনায় উদ্বুদ্ধকরণের বিষয় যেমন তাঁর লেখনিতে স্থান পেয়েছে, তেমনি অনুবাদগ্রন্থের মাধ্যমে মনীষীদের লেখার সাথে দেশের মানুষকে তিনি সম্পৃক্ত করার চেষ্টাও করেছেন।

সৈয়দ আবুল হোসেন ২০১৪ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে পড়াশুনা ও লেখা-লেখি নিয়ে ব্যস্ত ছিলেন। তাঁর লেখায় একদিকে যেমন সমাজ পরিবর্তনে বার্তা রয়েছে, অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে মানুষের অধিকার প্রতিষ্ঠার কথাও লিপিবদ্ধ হয়েছে।

সৈয়দ আবুল হোসেনের লেখা প্রকাশিত গ্রন্থগুলো হলো: ১. স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২. শেখ হাসিনা- সংগ্রামী জননেত্রীর প্রতিকৃতি, ৩. গণতন্ত্র, নেতৃত্ব ও উন্নয়ন, ৪. শেখ হাসিনার অসামান্য সাফল্য, ৫. বঙ্গজননী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ৬. ব্যর্থ জোট শাসন ব্যর্থ পররাষ্ট্র নীতি, ৭. বাংলাদেশ আওয়ামী লীগ সুবর্ণ জয়ন্তী স্মারকগ্রন্থ (১৯৪৯-৯৯, ৮. গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সংকট, ৯. আওয়ামী লীগের নীতি ও কৌশল-শিল্পায়ন ও অভ্যন্তরীণ সম্পদ সমাবেশ, ১০. শেখ হাসিনার অক্ষয় কীর্তি পার্বত্য শান্তিচুক্তি, ১১. একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১২. Memior: a Photo Album (Boao Forum for Asia), ১৩. আমি ও জবাবদিহিতা, ১৪. পবিত্র স্মৃতি অ্যালবাম, ১৫. আমার কথা, ১৬. বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু, ১৭. শেখ হাসিনা বাংলাদেশের ভূমিকন্যা, ১৮. ইতিবাচকতাই আমার পাথেয়, ১৯. বিদ্যাসাগর, ২০. আমার চিঠিপত্র, ২১. প্রবচনগুচ্ছ, ২২. বঙ্গবন্ধুর ধর্মচিন্তা ও ধর্মচেতনা, ২৩. রাজপুত্র শেখ রাসেল, ২৪. আমার বাণী চিরন্তনী, ২৫. ইতিবাচক কথা, ২৬. পদ্মাসেতু সততার বিজয়গাঁথা, ২৭. আমাদের বিজয় আমাদের স্বাধীনতা, ২৮. ডাসার: পল্লিগ্রাম থেকে উপজেলা, ২৯. মহাত্মাগান্ধীর বাণী ও আমার কথা, ৩০. গৌতমবুদ্ধের বাণী ও আমার কথা।

এছাড়া, তিনি জীবনদ্দশায় আরো ৫টি বই লিখে গেছেন যা এখনো প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে। বইগুলো হলো আমার স্মৃতিকথা, আমার বক্তৃতামালা, বিশ্বের মনিষীদের চিরন্তন বাণী, আমার গ্রন্থাবলী, My point: Views I hold and positivity my pathway।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বইমেলাবইবইমেলাসৈয়দ আবুল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদান ও মিয়ানমারের নাগরিকদের বিতাড়নে মার্কিন আদালতের অনুমতি

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিসে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশি ৭২

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT