বাংলা একাডেমি প্রাঙ্গনে চলছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৩। বইমেলা উদ্বোধনের পর থেকে দূর দূরত্ব থেকে আসছেন লেখক-পাঠক। বাংলা একাডেমির গেট থেকে বইমেলার মূল ফটকের দূরত্ব একটু বেশি। এই দূরত্বে বয়ষ্ক ও শারীরিকভাবে অক্ষম মানুষ যেনো বইমেলায় যাওয়া থেকে বঞ্চিত না হন সেজন্য কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন।







