অন্যান্য খেলা

মেয়েদের দলগত ফ্রিস্টাইল রিলেতে সোনা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার মেয়েদের দলগত ফ্রিস্টাইল সোনা জেতা প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার মেয়েদের দলগত ফ্রিস্টাইল সোনা জেতা প্রতিযোগিতা, খেলোয়াড়রা মেডেল পরিধান করে হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে আগেই সাতটি স্বর্ণপদক জিতেছে অস্ট্রেলিয়া। যার চারটি সোনা এসেছে সাঁতারে। ষষ্ঠ দিনের শেষ পদকের লড়াইয়ে সাঁতার থেকেই অষ্টম সোনার দেখা পেয়েছে দেশটি।

মেয়েদের দলগত ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। জয়ের পথে ৭ মিনিট ৩৮.০৮ সেকেন্ড সময় নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তাসমানপাড়ের দেশটির অষ্টম সোনার পাশাপাশি ১৮তম পদক এটি।

৭ মিনিট ৪০.৮৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র। ৭ মিনিট ৪২.৩৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে চীন।

বিষয়:অস্ট্রেলিয়া প্যারিস অলিম্পিক-২০২৪ সাঁতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…