চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে সন্ত্রাসবাদের অভিযোগে সুইডিশ-ইরানির মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
আন্তর্জাতিক
A A

২০১৮ সালের একটি সামরিক কুচকাওয়াজে ভয়াবহ হামলার পিছনে জড়িত থাকার অভিযোগে একজন সুইডিশ-ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

বিবিসি জানিয়েছে, হাবিব চাব নামক এই ব্যক্তি ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন। ২০২০ সালে তিনি ইরানের এজেন্টদের হাতে তুরস্কে গ্রেপ্তার হন। এর আগে তিনি প্রায় এক দশক ধরে সুইডেনে নির্বাসিত জীবনযাপন করছিলেন।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম জানান, তার সরকার ইরানকে চাবের মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য অনুরোধ করেছে। তিনি বলেন, “মৃত্যুদণ্ড একটি অমানবিক ও অপরিবর্তনীয় শাস্তি। সুইডেন, ইউরোপীয় ইউনিয়নের বাকিদের সাথে যেকোনো পরিস্থিতিতে এর নিন্দা জানাচ্ছে।”

ইরানের আহভাজ শহরে একটি সামরিক কুচকাওয়াজে ২০১৮ সালের এই হামলায় বন্দুকধারীরা গার্ড সৈন্যদের উপর গুলি চালায়। সেই ঘটনায় কুচকাওয়াজ দেখছিলেন এমন সৈন্য এবং বেসামরিক ব্যক্তি সহ ২৫ জন নিহত হয়। এই হামলাকারী দলের নেতা ছিলেন হাবিব চাব।

ইরানের কর্মকর্তারা চাবকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে একবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে তাকে ২০১৮ সালের হামলায় জড়িত থাকার কথা স্বীকার করতে দেখা যায়।

মামলার বিচারকরা জানান, গ্রুপের অন্যান্য নেতারা ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং সুইডেনে অবস্থান করছে এবং গ্রুপটি সৌদি আরব থেকে আর্থিক ও লজিস্টিক সহায়তা পেয়েছে। এই বছরের শুরুর দিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয়। সাত বছর পর তাদের মধ্যেকার তিক্ত দ্বন্দ্বের অবসান ঘটেছে।

Reneta

ইরান সাম্প্রতিক বছরগুলিতে দ্বৈত নাগরিকত্ব বহনকারী বেশ কয়েকজন ইরানীকে গ্রেপ্তার করেছে যাদের বেশিরভাগই গুপ্তচরবৃত্তি এবং জাতীয় নিরাপত্তার অভিযোগে অভিযুক্ত। ইরানের বিচার বিভাগ বলেছে, এই বছর এ পর্যন্ত আরও দু’জন দ্বৈত-নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা নিরাপত্তার ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানদ্বৈত নাগরিকত্বমৃত্যুদণ্ডসন্ত্রাসবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬

চীন সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬

কোন রাষ্ট্রীয় কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT