চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাটোর ৩২তম সদস্য হল সুইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

প্রায় ২ বছর অপেক্ষার পর সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেল সুইডেন। বৃহস্পতিবার ৭ মার্চ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামরিক জোটে যোগদান করে দেশটি। এর মধ্য দিয়ে ন্যাটোর ৩২তম সদস্য রাষ্ট্র হল সুইডেন।

এনডিটিভি জানিয়েছে, দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সুইডেন তাদের জাতীয় সুরক্ষা নীতি বাড়াতে ন্যাটোতে যোগদানের আবেদন করে। ন্যাটোতে যোগদানের আবেদনের পর জোটের দুই সদস্য দেশের কাছ থেকে সম্মতি না পাওয়ায় এতদিন জোটটির সদস্য হতে পারছিল না দেশটি। তবে এবার তুরস্ক এবং হাঙ্গেরি সম্মতি দেয়ায় আনুষ্ঠানিকভাবে সামরিক জোটটিতে যোগ দিল সুইডেন।

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ন্যাটোতে তার দেশের যোগদানকে “স্বাধীনতার বিজয়” হিসেবে উল্লেখ করা বলেছেন, আজ স্বাধীনতার বিজয় হল। সুইডেন একটি স্বাধীন, গণতান্ত্রিক, সার্বভৌম এবং ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে ন্যাটোতে যোগ দিয়েছে। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এক বিবৃতিতে বলেছেন, এটি একটি ঐতিহাসিক দিন। সুইডেন এখন থেকে ন্যাটোর নীতি ও সিদ্ধান্ত গঠনে ভূমিকা পালন করবে।

ন্যাটোর জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের যোগদান গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্প্রসারণ। সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে ১,৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এখন থেকে সুইডেন ন্যাটোর কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা পাবে। তাছাড়া সুইডেন ন্যাটো বাহিনীতে অত্যাধুনিক সাবমেরিন এবং স্থানীয়ভাবে নির্মিত ফাইটার জেটগুলোর একটি বড় বহর যুক্ত করবে। দেশটি আটলান্টিক এবং বাল্টিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লিংক হবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যাটোসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT