চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খোকন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
প্রয়াত ফুটবল খেলোয়াড় খোকনের ছবি, বাংলার ফুটবল ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন ধরে বেশ অসুস্থ ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ফজলে সাদাইন খোকন। শনিবার সন্ধ্যায় ৭০ বছর বয়সে মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদ বিজ্ঞপ্তিতে ফজলে সাদাইনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি ফুটবলার।

ফজলে সাদাইন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। নানা সমস্যা নিয়ে গতমাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আইসিইউতে ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সাধারণ ওয়ার্ডে দেয়া হয়।

Banglabid

পরে ছাড়পত্র নিয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে আবারও তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে আইসিইউতেই ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলে রাজশাহী থেকে একমাত্র সদস্য ছিলেন ফজলে সাদাইন।

মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল, ১২টিতে জিতেছিল। ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তারা মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে দিয়েছিলেন।

Reneta

উল্লেখ্য, সপ্তাহ তিনেক আগে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুও মারা গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকারিয়া পিন্টুফজলে সাদাইনবাফুফেলিড স্পোর্টসস্বাধীন বাংলা ফুটবল দল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ম্যাচ পরই পয়েন্ট হারাল ম্যানসিটি

পরবর্তী

যে পাঁচটি কারণে সিরিয়ায় যুদ্ধ বন্ধ করা কঠিন

পরবর্তী
সিরিয়ায় যুদ্ধ বন্ধের জন্য প্রচেষ্টা চালাচ্ছে সেনা ও শান্তিরক্ষীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে পাঁচটি কারণে সিরিয়ায় যুদ্ধ বন্ধ করা কঠিন

সিরিয়ার প্রেসিডেন্টের দামেস্ক ছাড়ার সময়ের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডন্ট, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাজধানী

সর্বশেষ

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT