চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের সেই ক্যাচ নিয়ে যা বললেন সূর্যকুমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনাল মহারণে ডেভিড মিলারের লং-অফে উড়িয়ে মারা বল সীমানার একেবারে কাছে থেকে দারুণভাবে লুফে নিয়েছিলেন সূর্যকুমার যাদব। শুরুতে বল লুফে যখন দেখেন দাগের বাইরে চলে যাচ্ছেন, সেটি বাতাসে ছুঁড়ে সীমানার বাইরে থেকে ফিরে আবারও তালুবন্দি করেন। মিলারের আউটের পর জয়ের সমীকরণ কঠিন হয়ে যায় প্রোটিয়াদের। মহাগুরুত্বপূর্ণ সেই ক্যাচের সময় সূর্যের মনে হয়েছিল বলের সঙ্গে ভারতের কাছ থেকে ট্রফিটাও যেন উড়ে যাচ্ছে সীমানার বাইরে।

হার্দিক পান্ডিয়ার করা শেষ ওভারে জয়ের জন্য সাউথ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। ওভারের প্রথম বলে লংঅফে সজোরে হাঁকান মিলার। বল ঠিকমতো টাইমিং হয়নি, তবুও মাঠের বাইরে চলে যাচ্ছিল প্রায়। অনেকটা দৌড়ে এসে বল লুফে বাতাসে ভাসিয়ে দেন সূর্যকুমার। খনিক সীমানার বাইরে থেকে শরীরের নিয়ন্ত্রণ সামলে দাগের মধ্যে ফিরে আবারও তালুবন্দি করেন বল।

তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। তখন কঠিন হয়ে যায় প্রোটিয়াদের জয়ের পথ। এসব ক্যাচের ক্ষেত্রে সামনের অ্যাঙ্গেল থেকেও রিপ্লে দেখা হয়, সেদিন তা করা হয়নি। পরে সেই ক্যাচ নিয়ে ওঠে বিতর্ক। সে প্রসঙ্গে সূর্যকুমার সরাসরি কোনো মন্তব্য না করলেও এমন ক্যাচ নেয়া কঠিন মনে করিয়ে দিয়েছেন।

‘এখন বলাটা সহজ। কিন্তু ম্যাচের ওই মুহূর্তে মনে হচ্ছিল, ট্রফিটাই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে। এ ধরনের সময়ে যেটা হয় যে, বল যাতে ছয় না হয় সেই চেষ্টা করা। আমার যতটুকু সাধ্যে ছিল, চেষ্টা করেছি।’

‘বাতাস আমার কাজ কিছুটা সহজ করে দিয়েছে। আর অনুশীলনে এ ধরনের ক্যাচ নিয়ে ফিল্ডিং কোচের সঙ্গে আমরা অনেক কাজও করেছি। ম্যাচের দরকারি সময়ে মাথা ঠিক রাখাটাই গুরুত্বপূর্ণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডেভিট মিলারভারত২৪রোহিতলিড স্পোর্টসসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ২৯, ২০২৬

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT