জনপদ

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখে বাড়তি নজরদারি

বিএনপির মহাসমাবেশের কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখে নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর প্রবেশমুখে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, বিএনপির মহাসমাবেশের জন্য প্রস্তুতি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, কাঁচপুর, তারাবো বিশ্বরোড ও এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। আগামীকাল ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীর প্রবেশমুখ নারায়ণগঞ্জের তিন মহাসড়কে পুলিশের এই বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

শুক্রবার ২৭ অক্টোবর সকাল থেকে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে গণপরিবহনে তল্লাশি করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তবে স্বাভাবিকভাবে যানচলাচল করছে মহাসড়কে। কোথাও যানজট কিংবা ভোগান্তি খবর পাওয়া যায়নি। কাউন্টারগুলোতে বাস ও যাত্রী চলাচল রয়েছে স্বাভাবিক।

পুলিশ চেকপোস্টকে স্বাভাবিক কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা। এসব চেকপোস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামিদের খোঁজ করা হচ্ছে। পাশাপাশি অস্ত্র ও মাদক উদ্ধারে কাজ করছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নাশকতা ও বিশৃঙ্খলারোধে তল্লাশি করা হচ্ছে। কাউকে হয়রানির করার জন্য নয়। এখন পর্যন্ত চেকপোস্টে কাউকে আটক করা হয়নি বা কোন কিছু উদ্ধার করা যায়নি।

বিষয়:নারায়ণগঞ্জ বিএনপির মহাসমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…