চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইরেসির কবলে ‘সুড়ঙ্গ’, ডিবি কার্যালয়ে নিশো-তমা-রাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
বিনোদন
A A

মুক্তির পর সিনেপ্লেক্সগুলোতে সাড়া ফেলে রায়হান রাফী পরিচালিত ছবি ‘সুড়ঙ্গ’। এর মধ্যেই সম্প্রতি ছবিটি পাইরেসির কবলে পড়ে। এই পাইরেসি ঠেকাতে বৃহস্পতিবার বিকেলে ডিবি কার্যালয়ে যান রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জা এবং প্রযোজক শাহরিয়ার শাকিল।

ডিবি প্রধান হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, সুড়ঙ্গ টিম এসে পাইরেসির বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আমরা পাইরেসির বিষয়টি তদন্ত করছি। যারা পাইরেসি করেছে তারা যেন এটি সরিয়ে ফেলেন। নইলে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যে আপলোড করবে শুধু সে অপরাধী না, এটি যারা শেয়ার করবে প্রত্যেকেই সমান অপরাধী।

ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পাইরেসি করা ‘সুড়ঙ্গ’। অভিযোগ করার পর ডিবি অফিসে আফরান নিশো বলেন, এই ঘটনার নিন্দা জানাই। কারণ সিনেমাটিকে হত্যা করার চেষ্টা এটি। পাইরেসির ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে। এই পাইরেসির ঘটনা আমরা সহজভাবে নেব না। যারা সিনেমাপ্রেমী তারা যেন নিজেদের অবস্থান থেকে পাইরেসির বিরুদ্ধে অবস্থান নেন সেই আহবান জানাই।

রায়হান রাফী বলেন, যারা না বুঝে ফেসবুক ইউটিউবে সুড়ঙ্গ পাইরেসি ছড়াচ্ছে তারা এটা অন্যায় করছেন। যারা এগুলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও প্রায় চারদিন আগে পাইরেসি হয়েছে ‘সুড়ঙ্গ’। এর প্রতিবাদে বুধবার রাতে রায়হান রাফী দাবী করেছেন, পাইরেসি করা হলো পরিকল্পনা করে।

Reneta

তিনি বলেন, পাইরেসি হয়েছে বাংলাদেশের ভার্সন। সিনেমার দুই দেশের ভার্সনে কী কী ফারাক, সেগুলো আর কেউ না জানলেও আমরা তো জানি। একটি সুনির্দিষ্ট চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে, তাদের কারণে পাইরেসির শিকার হয়েছে সুড়ঙ্গ। এই পাইরেসি কারা করেছে, তা আমরা চিহ্নিত করছি।

”এটা বাংলাদেশ থেকেই হচ্ছে। আমাদের সাথে আইনি সংস্থাগুলোও কাজ করছে। এই ভিডিওগুলো যারা অনলাইনে ছড়িয়েছে; ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সাইটে আপলোড করেছে কিংবা শেয়ার করেছে তাদের সবার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেয়া হচ্ছে।”

যারা পাইরেসি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে উল্লেখ করে রায়হান রাফী বলেন, পাইরেসি শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে। আমরা সেটা নিশ্চিত করবোই। আরেকটি কথা না বললেই নয়, যে কোনো ইস্যু নিয়ে কত লেখালেখি হয়, ভিডিও কনটেন্ট হয়, প্রতিবাদ হয়। অথচ এই বিষয়ে তারা নিশ্চুপ! অনেককেই দেখছি আমাদের সিনেমা পাইরেসি হয়ে যাওয়াকে সেলিব্রেট করতে। কিন্তু তারা জানে না, যারা সত্যিকারের সিনেমাপ্রেমী, তারা পাইরেসির সিনেমা দেখছে না। তারা হলে গিয়েই দেখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোডিবিতমা মির্জারায়হান রাফীলিড বিনোদনসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT