চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্ট ন্যায়বিচারের মূর্ত প্রতীক: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৮:২৫ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট নিছক একটি প্রতিষ্ঠান নয়। এটি ন্যায়বিচারের মূর্ত প্রতীক, নির্যাতিতদের আশার আলো ও সংবিধানের কণ্ঠস্বর বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস-২০২৪’ উপলক্ষে বুধবার বিকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের প্রশাসনিক বিষয়গুলো যেন নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে না থাকে সে জন্য সুপ্রিম কোর্টে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় এখন আর নিছক আকাঙ্খা নয়, এটি জরুরি প্রয়োজন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ঐতিহাসিক ষোড়শ সংশোধনী মামলা নিষ্পত্তির পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের অঙ্গীকার নিশ্চিত করা হয়েছে এবং সংসদের অযাচিত প্রভাব থেকে বিচার বিভাগের অখণ্ডতাকে রক্ষা করা হয়েছে।

সুপ্রিম কোর্ট ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা এবং সাংবিধানিক শাসনের প্রাচীর হিসাবে দাঁড়িয়ে আছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, যুগান্তকারী রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট শুধু সংবিধানকে রক্ষা করেনি বরং জনগণের অধিকার ও স্বাধীনতাকে সমুন্নত রেখেছে। মৌলিক অধিকারের পবিত্রতা রক্ষা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করেছে। সুপ্রিম কোর্ট নিছক একটি প্রতিষ্ঠান নয়, এটি ন্যায়বিচারের মূর্ত প্রতীক। নির্যাতিতদের আশার আলো ও সংবিধানের কণ্ঠস্বর। এটির মর্যাদা রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।

সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সুপ্রিম কোর্টের কর্মকর্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে সবাইকে নিয়ে কেক কেটে সুপ্রিম কোর্ট দিবস উদযাপন করেন প্রধান বিচারপতি।

ট্যাগ: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টিতে তাসকিন-মেহেদীর উন্নতি, মোস্তাফিজের অবনতি

পরবর্তী

ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী: অর্থ উপদেষ্টা

পরবর্তী
অর্থ উপদেষ্টার সাক্ষাৎকার, ব্যবসায়ীদের শক্তিশালী হওয়ার গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী: অর্থ উপদেষ্টা

তথ্যপ্রদানকারী ও সাংবাদিকদের সঙ্গে টঙ্গীতে সংঘর্ষের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

টঙ্গীতে মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT