আদালত

মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ভবন, ঢাকা, বাংলাদেশ, শান্তিপূর্ণ পরিবেশ, পরিষ্কার রাস্তা, সবুজ গাছপালা, আকাশে মেঘ, আধুনিক স্থাপত্য, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের সব জেলা জজ ও আইনজীবী সমিতির কাছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

আগামী ১ ডিসেম্বরের মধ্যে এ তালিকা রেজিস্ট্রার জেনারেল বরাবরে পাঠাতে বলা হয়েছে।

দেশের সব জেলা ও দায়রা জজ এবং আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়, বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উদযাপন বিষয়ক প্রকাশনা উপ-কমিটির গত ২০ নভেম্বর এক সভায় সারাদেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের তালিকা সংগ্রহের জন্য এ বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে প্রধান বিচারপতি সানুগ্রহ অনুমোদন দিয়েছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী সাক্ষরিত এ সংক্রান্ত স্মারক সুপ্রিম কোর্টের ওয়েবসাইটৈও প্রকাশ করা হয়েছে।

স্মারকে দেশের প্রত্যেক জেলার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা সংগ্রহ করে ১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

বিষয়:আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…