সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News – চ্যানেল আই নিউজ
হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব-কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দেয়া হয়েছে।
২৪ মার্চ আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপন বলা হয়েছে যে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব-কে সুপ্রিম কোর্টের বিভাগের বিচারক পদে নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’
এদিকে ২৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নিয়োগপ্রাপ্ত দুইজন বিচারকে শপথ পাঠ করাবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।






