চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে জ্বালানি সরবরাহে সম্মত আরব আমিরাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জার্মানিতে জ্বালানি সরবরাহে সম্মত আরব আমিরাত ও জার্মানির প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাত ‘জ্বালানি নিরাপত্তা’ চুক্তির অংশ হিসেবে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস এবং ডিজেল সরবরাহে সম্মত হয়েছে।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোয় মস্কোর কাছ থেকে জ্বালানি পাচ্ছে না জার্মানি। নিজ দেশের জ্বালানি চাহিদা মেটানোর উদ্দেশ্য নিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস উপসাগরীয় কয়েকটি দেশ সফর করেন।

সৌদি আরব সফর শেষে ওলাফ শনিবার সংযুক্ত আরব আমিরাতে আসেন। এখানে তিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সাথে রোববার সকালে বৈঠক করেন।

বৈঠক শেষে নাহিয়ান টুইটারে জানান, তারা জ্বালানি নিরাপত্তা, কার্বন নিঃস্বরণ কমানো ও জলবায়ু পদক্ষেপসহ সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

এ সময়ে উভয়পক্ষে যে চুক্তি হয় তাকে আমিরাতের শিল্প মন্ত্রী সুলতান আহমেদ আল জাবের যুগান্তকারী নতুন চুক্তি হিসেবে অভিহিত করেন। ইউএই’র রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের খবরে এ কথা বলা হয়।

খবরে আরো বলা হয়, জার্মান চ্যান্সেলর ওলাফ এই ‘জ্বালানি নিরাপত্তা’ চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, জার্মান চ্যান্সেলর দুই দিনের উপসাগরীয় দেশ সফরের শুরুতে শনিবার তিনি সৌদি আরব যান এবং সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

এ সময়ে তার সঙ্গে ছিল ছোট একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। তেল ও গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সাথে জ্বালানি অংশীদারিত্ব গড়ে তুলতে মূলত: তার এ সফর অনুষ্ঠিত হয়।

ওলাফ সংযুক্ত আরব আমিরাত সফর শেষে কাতার যান এবং আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাথেও বৈঠক করেন। তবে কাতার থেকে কোন চুক্তির ঘোষণা এখনও আসেনি।

ট্যাগ: খাদ্য ও জ্বালানি সঙ্কট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন

পরবর্তী

ঝড়ো ফিফটিতে আবারো ম্যাচসেরা সাকিব

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ো ফিফটিতে আবারো ম্যাচসেরা সাকিব

ভারতীয় পাট বীজের ব্যবহার কমানোর উদ্যোগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় পাট বীজের ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT