আন্তর্জাতিক

শ্রীলংকায় সুদের হার বৃদ্ধি, আরও বিপদের সতর্কতা

কলকাতার রিকশা চালকরা রিকশা চালাচ্ছেন, শহরের রাস্তায় যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার রিকশা চালকরা রিকশা চালাচ্ছেন, শহরের রাস্তায় যানজটের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নগদ অর্থ সংকটে থাকা শ্রীলংকায় সুদের হার এক পয়েন্ট বাড়ানো হয়েছে। গত তিন মাসে দ্বিতীয় দফায় সুদের হার বাড়ানো হলো।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৮০ শতাংশ মূল্যস্ফীতি এবং বেদনাদায়ক মন্দার বিষয়ে সতর্ক করেছে।

শ্রীলংকার ‘দ্য সেন্ট্রাল ব্যাংক’ আমানতের পরিমাণ এবং সুদের হার ১৪.৫ শতাংশ থেকে ১৫.৫ শতাংশ বাড়িয়েছে। দেশটিতে গত মাসে মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৫৪.৬ শতাংশ।

শ্রীলংকায় খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি দীর্ঘ বিদ্যুৎ ঘাটতি চলছে। এ অবস্থায় অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ এবং তারা প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের পদত্যাগ দাবি করছে।

অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর অর্থনীতি মন্দায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টে বলেছেন, অর্থনীতি সর্বোচ্চ ৭ দশমিক শূন্য শতাংশ সংকুচিত হতে পারে।

বিষয়:খাদ্য ও জ্বালানি সঙ্কট মন্দা মূল্যস্ফীতি সুদ হার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…