প্রবাস সংবাদ

কানাডায় ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন সুপারস্টার মিনার ও মিলা

প্রবাসীদের জন্য কানাডায় সংগীত সন্ধ্যা, সুপারস্টার মিনার ও মিলা পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরিতে প্রবাসীদের জন্য সংগীত সন্ধ্যায় সুপারস্টার মিনার ও মিলা পারফর্ম করছেন, দর্শকরা মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডায় “প্রো-ইনটারটেইনমেন্ট এক্সপেরিয়েনস” এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “মিনার এন্ড মিলা লাইভ ইন ক্যালগেরি”।

দেশটির ক্যালগেরির রিচার্ডসন রোডের বেথনি চ্যাপেল অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সুরের মূর্ছনায় বিমোহিত করেন ক্যালগেরির দর্শকদের। তাদের গানের প্রতিটি লাইনে ছিল বাংলাদেশের আবেগের এক অসাধারণ মিশ্রণ। মিনারের মুগ্ধতা ছড়ানো জাদু ‘কেউ কথা রাখে না’, ‘আহারে আহারে’, ‘ঝুম’– গানগুলো যেন দর্শকদের হৃদয়ে পূর্ণতা এনে দেয়।

অন্যদিকে রিদম ডান্স কুইন মিলার – ‘তুমি কি সাড়া দিবে’, ‘বাবুরাম সাপুড়ে’ আর ‘রূপবান’ গানগুলোতে শ্রোতারা উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করেন।

আয়োজক মো. খান জানান, আমাদের এই সংগীত সন্ধ্যা প্রমাণ করেছে, প্রবাসে থেকেও সংস্কৃতিকে কেন্দ্র করে একসঙ্গে থাকা সম্ভব, সম্ভব সম্মিলিত স্বপ্ন দেখা। এই গল্পটা শুধু এক সন্ধ্যার গল্প নয়। এটি প্রমাণ করে– সংগীতের ভাষা বিশ্বময়; অনুভবের কেন্দ্রটা আজও বাংলা, বাংলাদেশ।

বিষয়:কানাডা কানাডা প্রবাসী বাঙালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…