টি.কে. গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘সুপার ফরমিকা এন্ড লেমিনেশন লিমিটেড’ বাজারে নিয়ে এলো ‘সুপার বোর্ড ডোরস’। ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে সুপার বোর্ড ব্র্যান্ডে নতুন সংযোজন করা হলো সুপার বোর্ড ডোরস।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সুপার বোর্ড ডোরস এর নতুন লোগো উম্মোচন ও কার্যক্রম উদ্বোধন করেন টি.কে. গ্রুপের পরিচালক মোস্তফা হায়দার ।
অত্যাধুনিক জার্মান প্রযুক্তি ও উন্নত কাঁচামালে তৈরী এই সকল ডোরস এবং ইউপিভিসি ডোরস একটি গৃহের সব ধরনের দরজার চাহিদা পূরণে সক্ষম হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।
সুপার বোর্ড ডোরস এর পণ্য সম্ভারে রয়েছে – সিগনেচার ইউপিভিসি ডোর, এক্সিকিউটিভ ইউপিভিসি ডোর, রেডিক্স ইউপিভিসি ডোর, আইডিয়াল ইউপিভিসি ডোর, ইমপালস ইউপিভিসি ডোর, স্মাইল ইউপিভিসি ডোর, ডাইনামিক ফ্ল্যাশ ডোর, গ্লামার ডিজাইন ডোর, ইউনিক এইচপিএল ডোর ও গ্রেড উডেন ডোর।







