চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৬
বিনোদন
A A

সানি দেওল অভিনীত এবং রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে কোনো কাট ছাড়াই মুক্তির ছাড়পত্র পেয়েছে। সোমবার (২৭ জুলাই) সানি তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবর ভাগ করে নেন।

ধর্মেন্দ্র-পুত্র এই নিয়ে তার বার্তায় লেখেন, ‘আমরা আনন্দিত যে বাটওয়ারা ১৯৪৭ সিবিএফসি দ্বারা একটিও কাট ছাড়াই ক্লিয়ার করা হয়েছে এবং এটিকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। মানবতা ও ভালোবাসার ওপর নির্মিত একটি সিনেমা। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে এটি দেখুন।’

‘বাটওয়ারা ১৯৪৭’ দেশভাগের পটভূমিতে তৈরি এক আবেগঘন ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে একটি মোহাজির (মহাজির) মুসলিম পরিবার, যারা দেশভাগের পর লাহোরে এসে একটি পরিত্যক্ত হিন্দু বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু সেই বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করেন এক প্রবীণ হিন্দু মহিলা। এরপরই শুরু হয় দুই পরিবারের টানাপোড়েন, যা ধীরে ধীরে মানবিক সম্পর্ক ও সহাবস্থানের এক গভীর কাহিনিতে রূপ নেয়।

প্রশংসিত নাট্যকার আসগর ওয়াজাহাত-এর বিখ্যাত নাটক ‘জিস লাহোর নাই ভেখ্যা, ও জামিয়া ই নাই’ অবলম্বনে নির্মিত এই ছবি দেশভাগের মতো ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের মধ্যেও মানবতা, সহমর্মিতা ও আশার বার্তা তুলে ধরবে।

ছবিটি প্রথমবারের মতো একসঙ্গে নিয়ে এসেছে সানি দেওল, রাজকুমার সন্তোষী এবং আমির খানকে। প্রযোজক আমির খান জানিয়েছেন, এটি ধর্মেন্দ্রর অন্যতম প্রিয় চিত্রনাট্য ছিল। তিনি বলেন, ‘আমি খুব খুশি যে ধর্মজি ছবিটি দেখে যেতে পেরেছেন।’

এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করছেন সানি দেওল ও রাজকুমার সন্তোষী। এর আগে তাদের জুটি ‘ঘায়াল’, ‘দামিনী’ এবং ‘ঘাতক’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছে। সানি দেওল বলেন, বহু বছর ধরেই ‘লাহোর ১৯৪৭’-এর গল্প নিয়ে কাজ চলছিল। অনেক অভিনেতার কাছে গল্পটি গিয়েছিল, কিন্তু নানা কারণে ছবিটি তৈরি হয়নি। তার কথায়, ‘গদর ২-এর সাফল্যের পরই সবকিছু সম্ভব হয়েছে।’

Reneta

ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন শাবানা আজমি, প্রীতি জিন্টা, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে এবং কানিকা কাপুর। এই ছবির মাধ্যমে পাঁচ বছরেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিন্টা। ছবির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং গানের কথা লিখেছেন জাভেদ আখতার। ‘বাটওয়ারা ১৯৪৭’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'‘বাটওয়ারা ১৯৪৭’রাজকুমার সন্তোষীসানি দেওল
শেয়ারTweetPin1

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT