বিনোদন

দিল্লিতে আনা হচ্ছে সঞ্জয়ের মরদেহ, শেষকৃত্যে কি থাকবেন কারিশমা?

সঞ্জয়ের মরদেহ দিল্লিতে আনা হচ্ছে, কারিশমা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে সঞ্জয়ের মরদেহ আনা হচ্ছে, শেষকৃত্যে উপস্থিত কারিশমা ও অন্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে পোলো খেলার মাঠে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

জানা গেছে, মৃত্যুর সময় সঞ্জয়ের গলায় নাকি একটি মৌমাছিও ঢুকে যায়; সেটি বের করার সময় আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়। তবে লন্ডনে নয়, সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লিতেই।

জানা গেছে যে, তার মরদেহ ভারতে আনতে কিছুটা দেরি হতে পারে। এনডিটিভির সঙ্গে কথা বলার সময় সঞ্জয় কাপুরের শ্বশুর অশোক সচদেব নিশ্চিত করেছেন যে, লন্ডনে ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে এবং আইনি কাগজপত্র শেষ না হওয়া পর্যন্ত পরিবার মৃতদেহ ভারতে আনতে পারবেন না।

২০০৩ সালে বিয়ে করেন কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর। বিয়ের পরে সঞ্জয় এবং কারিশমা সামিরা ও কিয়ান দুই সন্তানের জন্ম দেন। ২০১৪ সালে এই দম্পতি বিচ্ছেদের পথে হাঁটেন এবং ২০১৬ সালে তারা আইনিভাবে আলাদা হন। এরপর থেকে দুই সন্তানকে একাই লালন-পালন করে আসছেন কারিশমা।

বৃহস্পতিবার রাতেই সঞ্জয়ের প্রয়াত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারিশমা বাড়িতে ছুটে যান বোন কারিনা কাপুর সঙ্গে ছিলেন সাইফ আলি খানও। এরপর কারিশমার দুই কাছের বন্ধু অমৃতা আরোরা ও মালাইকা আরোরাও যান দেখা করতে।

তবে প্রাক্তন স্বামী ও তার সন্তানদের বাবাকে শেষ বিদায় জানাতে কারিশমা কি থাকবেন সঞ্জয়ের শেষকৃত্যে, তা এখনও স্পষ্ট করেনি অভিনেত্রীর পরিবার বা টিম।

বিষয়:কারিশমা কাপুর প্রাক্তন স্বামী বলিউড অভিনেত্রী সঞ্জয় কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…