চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০০ মেয়েকে বাঁচিয়েছেন সুনীল শেঠির শাশুড়ি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২৪
বিনোদন
A A
সুনীল শেঠির শাশুড়ি, পোর্ট্রেট, সানগ্লাসে, পেশাদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা সুনীল শেঠি একটি সাক্ষাৎকারে হিউমান নারী ও শিশু পাচার নিয়ে আলোচনা করেছেন। জানিয়েছেন ২৬ বছর ধরে বিষয়টির সাথে যুক্ত আছেন তিনি ও তার শাশুড়ি।

‘জুম’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি সুনীল জানান, পাচার ঠেকাতে কাজ করতেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৪০০ মেয়েকে বাঁচিয়েছেন তারা।

অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, কী ভাবে এই কাজ করেছেন। তিনি জানান, ‘সুনীল শেঠি একজন অভিনেতা, তাই সকলেই তার নাম মনে রেখেছেন। কিন্তু, আমার কাছে এই পুরো ঘটনার পিছনের নায়ক ছিলেন আমার শাশুড়ি মা বিটলা কাদরী। আগে আমরা ভারতে পাচার নামে একটি এনজিও চালাতাম। কিন্তু, পরে আমরা নামটি নিয়ে সমস্যায় পড়ি বলে পরিবর্তন করেছি। এখন এর নাম বিটলা ফাউন্ডেশন। আমার শাশুড়ি, অনেক এনজিওর সঙ্গে সারা বিশ্ব থেকে ৪০০টিরও বেশি ছোট মেয়ের পাচার ঠেকানোর মতো সাহসী পদক্ষেপ নিয়েছেন।

Banglabid

এই অভিযানটি কী ভাবে চলেছে জানতে চাওয়া হলে সুনীল শেঠি বলেন, ‘আমি এটি নিয়ে কখনও কথা বলিনি এবং এটি নিয়ে কথা বলতেও চাই না। কারণ, এটি অনেক ক্ষতির কারণ হতে পারে। এবং ভবিষ্যতেও অসুবিধা হতে পারে।’

এরপর তিনি বলেন, ‘আমি এখন এই বিষয় সম্পর্কে কথা বলছি। কারণ, আমি মনে করি কথা বলাটা দরকার। অনেক মানুষ আমাকে এটি পরিচালনা করতে সাহায্য করেছেন। কিন্তু, এই সবকিছু খুঁজে বের করার সাহসের কৃতিত্ব আমার শাশুড়ির।’

সুনীল শেঠি বলেন, ‘আমি সবসময় আমার শাশুড়ির সঙ্গে কাজ করেছি। তিনি বাচ্চাদের উদ্ধার করছেন এবং আমরা তাদের থাকার জায়গা দিয়েছি। আমি আজও আমার ভাই-বোনদের সঙ্গে সেই কাজটি চালিয়ে যাচ্ছি।’

Reneta

অভিনেতা জানান, এই কাজ করার কারণে আন্ডারওয়ার্ল্ডও তাদের পেছনে ছিল। তবে ভালো বন্ধু ও পুলিশের কারণে সফল হতে পেরেছেন তারা। জেট এয়ারওয়েজও তাদের সাহায্য করেছে।

সূত্র: কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী পাচারশিশু পাচারসুনীল শেঠি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

পরবর্তী

২ শিশু সন্তানকে গলা টিপে হত্যা করলেন মা

পরবর্তী
শিশু সন্তানদের গলা টিপে হত্যা করেছেন মা, ঘটনাস্থলে পুলিশ ও পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

২ শিশু সন্তানকে গলা টিপে হত্যা করলেন মা

পর্বতারোহীর মরদেহ উদ্ধার, ২২ বছর পর অক্ষত অবস্থায় পাওয়া যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বছর পর পর্বতারোহীর ‘অক্ষত’ মরদেহ উদ্ধার!

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT