প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের ছবি, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রয়াত ভারতের বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সুমিত্রা সেন। গত বছর ২১ শে ডিসেম্বর তার ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল শিল্পীর। সম্প্রতি তিনি ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
সোমবার রাতে বাড়ি নিয়ে আসা হয় শিল্পীকে। বাড়ি থেকেই শিল্পীর চিকিৎসা চলবে এমনটাই সিদ্ধান্ত হয় পরিবারের তরফে। কিন্তু, মঙ্গলবার ভোর চারটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী।
বর্ষীয়ান এই শিল্পীর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘তার প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রাণী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
রবীন্দ্রসঙ্গীতের জগতে অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়।
সূত্র: আনন্দবাজার






