বিনোদন

সুজেয় শ্যামকে আজীবন সম্মাননা প্রদান

১৮তম সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

অভিনেতা সুজেয় শ্যামকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা সুজেয় শ্যামকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিরা সম্মাননা স্মারক গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৮তম সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা নিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।

বুধবার সন্ধ্যায় রাজধানীর সেরাটন হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে উপস্থিত থেকে সুজেয় শ্যাম পুরস্কার গ্রহণ করেন। তার হাতে সম্মাননা পুরস্কার, ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ।

এ সময় মঞ্চে আরো ছিলেন সংগীতশিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা এবং সানসিল্ক এর উদ্ধতন কর্মকর্তারা।

আজীবন সম্মাননা গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে সুজেয় শ্যাম অনেকটা আবেগআপ্লুত হয়ে পড়েন। বলেন, আমি ক্যানসারে আক্রান্ত। আমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার চেয়ে সুস্থ আর কেউ নেই। কারণ জীবিত অবস্থায় এই ধরনের পুরস্কার আমি পেয়েছি। আমাদের দেশে বেঁচে থাকলে এই ধরনের পুরস্কার কম দেয়া হয়। কিন্তু চ্যানেল আই সবসময় শিল্পীদের যথাযথ মূল্য দেয়ার চেষ্টা করে।

তিনি আরও বলেন, এখন ভালো গান খুব কম হচ্ছে। যে ভালো গানগুলো হচ্ছে মৌলিক গান প্রচার হচ্ছে চ্যানেল আই পৃষ্ঠপোষকতা করছে। প্রতি বছর নতুন নতুন শিল্পী তৈরীর কাজে চ্যানেল এ কাজ করে যাচ্ছে। হারিয়ে যাওয়া শিল্পীদের পাশে সব সময় চ্যানেল আই থেকেছে। এজন্য চ্যানেল আইকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে।

বিষয়:'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস' সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সুজেয় শ্যাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…