চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানাজায় আত্মঘাতী হামলায় নিহত ১১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ০৯, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদের জানাজার সময় এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। 

সংবাদ মাধ্যম ডন জানায়, চলতি সপ্তাহেই বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদে নিসার একটি আত্মঘাতী হামলায় নিহত হন। একজন আত্মঘাতী হামলাকারী তার গাড়িতে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে হামলা চালায়। ওই হামলায় নিসারের গাড়ি চালকও নিহত হয় এবং আহত হয় আরও ৬ জন।

নিসারের গাড়িতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের বিস্ফোরণটি ফৈজাবাদের নবাভি মসজিদে ঘটে। অনেক মানুষ তখন নিসারের জানাজায় জড়ো হয়েছিল।

প্রত্যক্ষদর্শী নাসির আহমেদ বলেন, আমি আগত অতিথিদের অভ্যর্থনা জানাতে মসজিদের বাইরে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ একটি ভয়ানক শব্দে মসজিদটি কেঁপে উঠল। পরে যখন আমি মসজিদে প্রবেশ করি তখন রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখি।

বিস্ফোরণস্থলের কাছের একজন এএফপি সাংবাদিক বলেছেন, তালেবানের সরকারি নিরাপত্তা বাহিনী সকালে জানাজাস্থলের চারপাশে চেকপোস্ট বসিয়েছিল।

Reneta

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারে ঘটনার নিন্দা জানিয়ে বলে, আমরা এর তীব্র নিন্দা করছি এবং ভয়াবহ এই হামলা বেসামরিক জীবনের প্রতি সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছে।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইসলামিক স্টেটগভর্নর
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT