বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমানের ছবি, যিনি একটি কালো স্যুট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন মোহাম্মদ সুফিউর রহমান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে মোহাম্মদ সুফিউর রহমানকে নিয়োগদান করেছেন। রুলজ অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা দেওয়ার জন্য মোহাম্মদ সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পন করা হলো।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়।

জানা গেছে, ১৯৯০ সালে সুফিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি জেনেভায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া, মিয়ানমার ও শ্রীলঙ্কাতে রাষ্ট্রদূত ছিলেন।

২০২৪ সালে অবসরে যাওয়ার পর সুফিউর রহমান বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে যোগ দেন।

বিষয়:প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…