চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পর্যাপ্ত চিনি সংরক্ষণে আছে, অগ্নিকাণ্ডের ঘটনার প্রভাব বাজারে পড়বে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
চিনি বাজারে পর্যাপ্ত সংরক্ষণ, অগ্নিকাণ্ডের প্রভাব নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস. আলম রিফাইন্ড সুগার মিলের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ১ লাখ টনের মতো অপরিশোধিত চিনি। তবে পর্যাপ্ত চিনি সংরক্ষণে আছে এবং অগ্নিকাণ্ডের ঘটনার প্রভাব বাজারে পড়বে না বলে জানিয়েছে এস. আলম গ্রুপ।

গতকাল (৫ মার্চ) মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এস. আলম গ্রুপের মহাব্যবস্থাপক আখতার হাসান বলেন, আমরা যত দ্রুত সম্ভব রিফাইন মিলটির কার্যক্রম শুরুর জন্য চেষ্টা করছি। কারখানা চালু হলে চিনির গুদামে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের দীর্ঘস্থায়ী কোন সংকট থাকবে না বলে আমরা মনে করি। আগুন লাগা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে চিনি মজুত থাকায় বাজারে এর কোন প্রভাব পড়বে না বলে আশাবাদী এস. আলম গ্রুপ। অনেক অসাধু বিক্রেতা হয়তো এই পরিস্থিতিতে সুবিধা নিতে চাইবেন। তবে বাজারে সরবরাহের জন্য যথেষ্ট চিনি আমাদের কাছে মজুত রয়েছে। আগামী কয়েক দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা বিশ্বাস করি।

এস. আলম গ্রুপ জানিয়েছে, রমজানকে সামনে রেখে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের নেতিবাচক প্রভাব চিনির বাজারে পড়বে কি না সে বিষয়ে দুর্ভাবনায় রয়েছে সাধারণ ভোক্তারা। তবে ভোক্তাদের চাহিদামাফিক বাজারের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ইতিমধ্যে ১০ থেকে ১২ দিনের পরিশোধিত চিনি প্রস্তুত রয়েছে। ঘটনাস্থলের আশেপাশেই অবস্থিত চিনির অন্য ৩ থেকে ৪টি গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি, সেখানে ৬ থেকে ৭ লাখ টন অপরিশোধিত চিনি মজুত আছে। তাই চিনির বাজারে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা নেই। আগামী ২-৩ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কারখানা চালুর সর্বাত্মক চেষ্টা করছে এস. আলম গ্রুপ। এছাড়াও চিনির আরও চালান আসছে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস. আলম রিফাইন্ড সুগার মিলের একটি গুদামে গত ৪ মার্চ বিকেলে দুর্ভাগ্যজনকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, নৌ ও বিমানবাহিনীসহ প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের ঘটেনি তবে আগুনে পুড়ে গেছে ১ লাখ টনের মতো অপরিশোধিত চিনি। আগুন উৎপত্তির কারণ জানা যায়নি। ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এটি নাশকতার ঘটনা কি না তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে কল-কারখানা অধিদপ্তর।

ট্যাগ: অগ্নিকাণ্ডআগুনএস আলম গ্রুপচিনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লোহিত সাগরের নীচে কাটা হয়েছে তার, ইন্টারনেট বন্ধের শঙ্কা

পরবর্তী

জমি নিয়ে বিরোধে গ্রাম পুলিশের নেতৃত্বে হামলার অভিযোগ

পরবর্তী
গ্রাম পুলিশের নেতৃত্বে জমি বিরোধে হামলার অভিযোগের তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি নিয়ে বিরোধে গ্রাম পুলিশের নেতৃত্বে হামলার অভিযোগ

গুলশান-বনানীতে সিটি কর্পোরেশনের অভিযান, জরিমানা করা হচ্ছে কাচ্চি ভাইকে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশান-বনানীতে সিটি কর্পোরেশনের অভিযান, কাচ্চি ভাইকে জরিমানা

সর্বশেষ

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT