আন্তর্জাতিক

হঠাৎ মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ

দুই মহিলা মন্ত্রীর ছবি, একজন বাদামী হিজাব পরা, অন্যজন কালো হিজাব পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মহিলা মন্ত্রীর ছবি, যারা হিজাব পরেছেন, একজন বাদামী ও অন্যজন কালো রঙের।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মোহাম্মদ মাহামুদুল: ব্যক্তিগত কারণ দেখিয়ে মালদ্বীপে দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রেসিডেন্টের দপ্তরে পদত্যাগ পত্র জমা দেন দুই মন্ত্রী মারিয়াম শিউনা ও মালশা শরিফ।

মন্ত্রীরা তাদের পদত্যাগের বিষয়ে ব্যক্তিগত কারণ দেখালেও অনেকেই মনে করছেন, মন্ত্রীদের পদত্যাগের মূল কারণ গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করার জন্য চাপের মুখে তারা পদত্যাগ করেছে।

গত বছর ডিসেম্বর মাসে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভ্রমণে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্রমণ শেষে দিল্লিতে ফিরে ভারত মহাসাগরের তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই দ্বীপটির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নরেন্দ্র মোদি। সেখানে ভারতীয়দের ভ্রমণের আহ্বান জানান তিনি।

মোদির সেই পোস্ট দেয়ার পরপরই তুমুল আলোচনা-সমালোচনা শুর হয় মালদ্বীপের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে।  ভারতের সমালোচনা ও মোদিকে কটাক্ষ করেন মালদ্বীপের সাধারণ মানুষসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যরা।

প্রেসিডেন্ট মুইজ্জুর মন্ত্রিসভার তিন সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে কটাক্ষ করার অভিযোগ ওঠে। তারা হলেন, মারিয়াম শিউনা, মালসা শরিফ ও মাহজুম মজিদ।

ভারতের প্রধানমন্ত্রীর প্রতি ‘কটাক্ষ করে ’ মন্তব্য করার অভিযোগে এই তিন জনকে চলতি বছরের জানুয়ারি মাসে বরখাস্ত করা হয়। সেই তিন জনের মধ্যে দুই জন মারিয়াম ও মালসা মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তবে মাহজুম মাজিদ এখনও পদত্যাগপত্র জমা দেননি।

বিষয়:পদত্যাগ মালদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…