বাংলাদেশ

যেমন হবে স্মার্ট পার্লামেন্ট

বাংলাদেশের সংসদে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট পার্লামেন্টের বৈঠকে সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন, আলোচনা ও সিদ্ধান্ত নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে চলেছেন। জাতীয় সংসদের কাজ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। তিনি বলেন, অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে।

তিনি রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদের উত্তর প্লাজায় নবনির্মিত কনফারেন্স রুমে সংসদ সচিবালয়ের বিভিন্ন উইং সমূহের মধ্যে বিশেষ সমন্বয় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন।

সভায় জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাগত বক্তব্য দেন। এছাড়াও বক্তৃতা করেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট উইংয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, মানব সম্পদ উইংয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক যুগ্মসচিব এস এম মঞ্জুর, লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের যুগ্মসচিব বেগম ছুমিয়া খানমসহ  কর্মকর্তারা।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রত্যেক বছরের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সব উইংয়ের অংশগ্রহণে এ ধরনের সমন্বয় সভার গুরুত্ব অনেক। এ ধরনের সমন্বয় সভায় আগামী পাঁচ বছরের পরিকল্পনা করা সম্ভব জানান তিনি।

স্পীকার বলেন, বিভিন্ন উইং এর সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী সমাধান করতে হবে। তিনি এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সাইবার নিরাপত্তা  জোরদার, মানব সম্পদ শাখার সক্ষমতা বৃদ্ধি ও সংসদ লাইব্রেরীকে ডিজিটাইজড করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এসময় তিনি সংসদ সচিবালয়ের প্রশাসনিক, লেজিসলেটিভ ও প্রকিউরমেন্ট কার্যক্রমে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা  দন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এসময় বিভিন্ন উইংয়ের ব্যাপারে মূল্যবান নির্দেশনা দেওয়ার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।

এ অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন উইং এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:বাংলাদেশ জাতীয় সংসদ শিরীন শারমিন চৌধুরী স্পীকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…